Romans 12:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা যদি তা পরিচর্যা করার বর হয়, তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই; অথবা যে শিক্ষা দেবার বর পেয়েছে, সে শিক্ষা দিক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তা হয় সেবাকাজ করার, তাহলে সে সেবাকাজ করুক; যদি তা হয় শিক্ষাদানের, তাহলে সে শিক্ষাদান করুক;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তাহা যদি পরিচর্য্যা হয়, তবে সেই পরিচর্য্যায় নিবিষ্ট হই; অথবা যে শিক্ষা দেয়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যার সেবা করবার বরদান আছে সে তা সেবা কর্মেই প্রযোগ করুক৷ য়ে শিক্ষক, সে শিক্ষার দ্বারা লোকদের উত্সাহ দিক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারোর দান যদি পরিচর্য্যা করা হয়, তবে সে পরিচর্য্যা করুক। যদি কারোর দান হয় শিক্ষা দেওয়া, সে শিক্ষা দিক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তাহা যদি পরিচর্যা হয়, তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই; অথবা যে শিক্ষা দেয়, সে শিক্ষাদানে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তা সেবা করবার ক্ষমতা হয় তবে সে সেবা করুক। যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিক;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তা সেবা করবার ক্ষমতা হয় তবে সে সেবা করুক। যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিক;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেবার প্রেরণা যে পেয়েছে সে তা-ই করুক। শিক্ষাদানের ক্ষমতা যে পেয়েছে সে শিক্ষা কার্যেই নিযুক্ত থাকুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যার সেবা করবার বরদান আছে সে তা সেবা কর্মেই প্রয়োগ করুক৷ যে শিক্ষক, সে শিক্ষার দ্বারা লোকদের উৎসাহ দিক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারোর দান যদি পরিষেবা করা হয়, তবে সে পরিষেবা করুক। যদি কারোর দান হয় শিক্ষা দেওয়া, সে শিক্ষা দিক।