Romans 12:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিংবা যে উৎসাহ দেবার বর পেয়েছে, সে উৎসাহ দিক; যে দান করার বর পেয়েছে, সে সরলভাবে দান করুক, যে শাসন করার বর পেয়েছে, সে আগ্রহ সহকারে শাসন করুক, যে রহম করার বর পেয়েছে, সে হৃষ্টচিত্তে রহম করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তা হয় উৎসাহদানের, তবে সে উৎসাহ দান করুক। যদি তা হয় অন্যের প্রয়োজনে দান করার, সে উদারভাবে দান করুক; যদি তা হয় নেতৃত্বদানের, সে নিষ্ঠার সঙ্গে শাসন করুক; তা যদি হয় করুণা প্রদর্শনের, সে আনন্দের সঙ্গেই তা করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে শিক্ষাদানে, কিম্বা যে উপদেশ দেয়, সে উপদেশ দানে নিবিষ্ট হউক; যে দান করে, সে সরল ভাবে, যে শাসন করে, সে উদ্যোগ সহকারে, যে দয়া করে, সে হৃষ্টচিত্তে করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে উপদেষ্টা, সে উপদেশ দানের কাজ করুক৷ যার অপরকে সাহায্যদানের ক্ষমতা আছে, সে উদারভাবেই সাহায্য করুক৷ কর্ত্তৃত্ব যার হাতে সে সযত্নেই কর্ত্তৃত্ব করুক৷ য়ে দযা করে, সে আনন্দের সঙ্গেই তা করুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে উপদেশ দেওয়ার দান পেয়েছে, সে উপদেশ দিক; যে দান করার দান পেয়েছে, সে সরল ভাবে দান করুক, যে শাসন করার দান পেয়েছে, সে যত্ন সহকারে করুক, যে দয়া করার দান পেয়েছে, সে আনন্দিত মনে দয়া করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিম্বা যে উপদেশ দেয়, সে উপদেশ দানে নিবিষ্ট হউক; যে দান করে, সে সরল ভাবে, যে শাসন করে, সে উদ্যোগ সহকারে, যে দয়া করে, সে হৃষ্টচিত্তে করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করুক; যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক; যে নেতা হবার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সংগে পরিচালনা করুক; যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশী মনে তা করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করুক; যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক; যে নেতা হবার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সংগে পরিচালনা করুক; যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশী মনে তা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপরকে পরামর্শ দিয়ে উদ্দীপিত করার ক্ষমতা যে পেয়েছে, সে নিয়োজিত থাকুক সেই কাজেই। দান করার সঙ্গতি যার আছে সে উদারভাবে দান করুক। যে নেতৃত্ব দান করে, সে নিষ্ঠার সঙ্গে করুক। যে নেতৃত্ব দান করে, সে নিষ্ঠার সঙ্গে করুক। দয়াশীল অন্তর যে পেয়েছে, হাসিমুখে সে দয়া করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে উপদেষ্টা, সে উপদেশ দানের কাজ করুক৷ যার অপরকে সাহায্যদানের ক্ষমতা আছে, সে উদারভাবেই সাহায্য করুক৷ কর্ত্তৃত্ব যার হাতে সে সযত্নেই কর্ত্তৃত্ব করুক৷ যে দয়া করে, সে আনন্দের সঙ্গেই তা করুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে উপদেশ দেওয়ার দান পেয়েছে, সে উপদেশ দিক; যে দান করার দান পেয়েছে, সে সরল ভাবে দান করুক, যে শাসন করার দান পেয়েছে, সে যত্ন সহকারে করুক, যে দয়া করার দান পেয়েছে, সে আনন্দিত মনে দয়া করুক।