Romans 13:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক মানুষ দেশের কর্তৃপক্ষের অধীনতা স্বীকার করুক; কেননা আল্লাহ্‌র নিরূপিত না হলে কেউ কর্তৃত্বের অধিকার পায় না এবং যেসব কর্তৃপক্ষ আছেন, আল্লাহ্‌ই তাদের নিযুক্ত করে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকেই ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃপক্ষের কাছে অবশ্যই বশ্যতাস্বীকার করুক, কারণ ঈশ্বর ব্যতিরেকে কোনও কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠিত হয় না। যে সমস্ত কর্তৃপক্ষের অস্তিত্ব আছে, সেগুলি ঈশ্বর প্রতিষ্ঠিত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্ত্তৃপক্ষদের বশীভূত হউক; কেননা ঈশ্বরের নিরূপিত ব্যতিরেকে কর্ত্তৃত্ব হয় না; এবং যে সকল কর্ত্তৃপক্ষ আছেন, তাঁহারা ঈশ্বর-নিযুক্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরত্যেক মানুষের উচিত দেশের শাসকদের অনুগত থাকা, কারণ দেশ শাসনের জন্য ঈশ্বরই তাদের ক্ষমতা দিয়েছেন৷ যাঁরা এমন শাসন কার্য়ে নিযুক্ত, ঈশ্বরই তাদের সেই কাজের ক্ষমতা দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রত্যেক আত্মা উচ্চ পদস্থ কতৃপক্ষদের মেনে চলুক, কারণ ঈশ্বরের সেই সমস্ত কতৃপক্ষের ঠিক করে রেখেছেন। এবং যে সকল কর্ত্তৃপক্ষ আছেন তাদের ঈশ্বর-নিযুক্ত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হউক; কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না; এবং যে সকল কর্তৃপক্ষ আছেন, তাঁহারা ঈশ্বর নিযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ ঈশ্বর যাঁকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউই শাসনকর্তা হতে পারেন না। ঈশ্বরই শাসনকর্তাদের নিযুক্ত করেছেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ আল্লাহ্‌ যাঁকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউই শাসনকর্তা হতে পারেন না। আল্লাহ্‌ শাসনকর্তাদের নিযুক্ত করেছেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক মানুষ দেশের প্রশাসকদের অনুগত থাকুক, কারণ সমস্ত কর্তৃত্বই ঈশ্বর প্রদত্ত। যাঁরা কর্তৃত্ব করেন ঈশ্বরই তাঁদের নিযুক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক মানুষের উচিত দেশের শাসকদের অনুগত থাকা, কারণ দেশ শাসনের জন্য ঈশ্বরই তাদের ক্ষমতা দিয়েছেন৷ যারা এমন শাসন কার্য্যে নিযুক্ত, ঈশ্বরই তাদের সেই কাজের ক্ষমতা দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক আত্মা উচ্চ পদস্থ কর্তৃপক্ষদের মেনে চলুক, কারণ ঈশ্বরের সেই সমস্ত কর্তৃপক্ষের ঠিক করে রেখেছেন। এবং যে সকল কর্ত্তৃপক্ষ আছেন তাদের ঈশ্বর-নিযুক্ত করেন।