Romans 13:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, তোমরা এই কাল সম্পর্কে জান; ফলত এখন তোমাদের ঘুম থেকে জাগবার সময় উপস্থিত; কেননা যখন আমরা ঈমান এনেছিলাম, তখনকার চেয়ে এখন নাজাত আমাদের আরও বেশি সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর বর্তমানকাল সম্পর্কে সচেতন হয়ে তোমরা এরকম কোরো। তোমাদের তন্দ্রা থেকে জেগে ওঠার সময় উপস্থিত হয়েছে, কারণ যখন আমরা প্রথম বিশ্বাস করেছিলাম, তখন থেকে আমাদের পরিত্রাণ আরও এগিয়ে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এরূপ কর, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছ; ফলতঃ এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল; কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন কোন্ সময় তা তো তোমাদের জানাই আছে৷ হ্যাঁ, এখন তো ঘুম থেকে জেগে ওঠার সময়, কারণ যখন আমরা খ্রীষ্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণে, তোমরা বর্তমান সময় জানো, তোমাদের এখন ঘুম থেকে জেগে ওঠার সময় হয়েছে। কারণ যখন আমরা বিশ্বাস করেছিলাম, তখন অপেক্ষা এখন মুক্তি আমাদের আরও কাছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এইরূপ কর, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছ; ফলতঃ এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত; কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতক্ষণ যা বললাম, এখনকার সময় বুঝে সেইভাবেই চল। ঘুম থেকে জাগবার সময় হয়েছে, কারণ যখন আমরা বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে বরং এখনই উদ্ধার পাবার সময় কাছে এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতক্ষণ যা বললাম, এখনকার সময় বুঝে সেইভাবেই চল। ঘুম থেকে জাগবার সময় হয়েছে, কারণ যখন আমরা ঈমান এনেছিলাম তখনকার চেয়ে বরং এখনই নাজাত পাবার সময় কাছে এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেনে রাখ, এখন সেই সময় উপস্থিত, এখনই তোমাদের ঘুমের ঘোর থেকে জেগে ওঠার লগ্ন। আমরা যেমন প্রথমে বিস্বাস করেছিলাম, তার চেয়ে পরিত্রাণের দিন আজ আরও এগিয়ে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন কোন্ সময় তা তো তোমাদের জানাই আছে৷ হ্যাঁ, এখন তো ঘুম থেকে জেগে ওঠার সময়, কারণ যখন আমরা খ্রীষ্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণে, তোমরা বর্তমান দিন জানো, তোমাদের এখন ঘুম থেকে জেগে ওঠার দিন হয়েছে। কারণ যখন আমরা বিশ্বাস করেছিলাম, তখন অপেক্ষা এখন মুক্তি আমাদের আরও কাছে।