Romans 13:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রাত প্রায় শেষ হয়ে গেল, দিন আগত প্রায়; অতএব এসো, আমরা অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি এবং নূরের যুদ্ধের সাজ-পোশাক পরি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাত্রি প্রায় অবসান হল, দিন এল বলে। তাই, এসো আমরা অন্ধকারের কাজকর্ম ত্যাগ করে আলোর রণসজ্জা পরিধান করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাত্রি প্রায় গেল, দিবস আগতপ্রায়; অতএব আইস, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি, এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘দিন’ শুরু হতে আর দেরী নেই৷ ‘রাত’ প্রায় শেষ হল তাই জীবন থেকে অন্ধকারের ক্রিয়াসকল পরিত্যাগ করে এস এখন পরিধান করি আলোকের রণসজ্জা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
রাত প্রায় শেষ এবং দিন হয়ে আসছে প্রায়। অতএব এস আমরা অন্ধকারের সব কাজ ছেড়ে দিই এবং আলোর অস্ত্রশস্ত্র পরিধান করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়; অতএব আইস, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি, এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে; এইজন্য এস, আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে আলোর অস্ত্রশস্ত্র তুলে নিই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে; এইজন্য এস, আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে নূরের অস্ত্রশস্ত্র তুলে নিই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রি শেষ হয়ে এল, দিন আগত ঐ। তামসিক কার্যকলাপ পরিহার করে এস আমরা আলোকের রণসজ্জায় সজ্জিত হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দিন” শুরু হতে আর দেরী নেই৷ “রাত” প্রায় শেষ হল তাই জীবন থেকে অন্ধকারের ক্রিয়াসকল পরিত্যাগ করে এস এখন পরিধান করি আলোকের রণসজ্জা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাত প্রায় শেষ এবং দিন হয়ে আসছে প্রায়। অতএব এস আমরা অন্ধকারের সব কাজ ছেড়ে দিই এবং আলোর অস্ত্রশস্ত্র পরিধান করি।