Romans 13:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা প্রভু ঈসা মসীহ্‌কে পরিধান কর, অভিলাষ পূর্ণ করার জন্য গুনাহ্‌-স্বভাবের ইচ্ছা পূর্ণ করার চিন্তা করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করো, রক্তমাংসের অভিলাষ কীভাবে পূর্ণ করবে, সে সম্পর্কে চিন্তা কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু য়েন নব বেশে প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করি ও দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় আর মন না দিই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর এবং রক্ত মাংসের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কাপড়ের মত করে প্রভু যীশু খ্রীষ্টকে দিয়ে নিজেদের ঢেকে ফেল; পাপ-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কাপড়ের মত করে হযরত ঈসা মসীহ্‌কে দিয়ে নিজেদের ঢেকে ফেল; গুনাহ্‌-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যেন নব বেশে প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করি ও দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় আর মন না দিই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর এবং দেহের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিও না।