Romans 13:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা শাসনকর্তারা সৎকাজের প্রতি নয়, কিন্তু মন্দ কাজের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় থাকতে চাও? তবে সদাচরণ কর। তা করলে পর তার কাছ থেকে তোমরা প্রশংসা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যারা ন্যায়সংগত কাজ করে, তাদের কাছে নয়, কিন্তু যারা অন্যায় করে, তাদের কাছে শাসকেরা ভীতির কারণস্বরূপ। কর্তৃত্বে যিনি আছেন, তাঁর কাছে তুমি কি নির্ভয় হতে চাও? তাহলে যা ন্যায়সংগত, তাই করো, তিনি তোমার প্রশংসা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা শাসনকর্ত্তারা সৎকার্য্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্য্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্ত্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাহ? সদাচরণ কর, করিলে তাঁহার নিকট হইতে প্রশংসা পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা ভাল কাজ করো, শাসকবৃন্দ তোমাদের প্রশংসা করবে৷ ভয় পাবার কারণ থাকে তাদেরই যাঁরা মন্দ কাজ করে; যদি তোমরা কর্ত্তৃপক্ষের কাছ থেকে ভয় পেতে না চাও, তবে যা ভাল তাই কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ শাসন কর্তারা ভালো কাজের জন্য নয়, কিন্তু খারাপ কাজের জন্য ভয়াবহ। তুমি কি কতৃপক্ষের কাছে নির্ভয়ে থাকতে চাও? ভালো কাজ কর তবে তাঁর কাছ থেকে প্রশংসা পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা শাসনকর্তারা সৎকার্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাহ? সদাচরণ কর, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ভাল কাজ করে শাসনকর্তাদের ভয় করবার কোন কারণ তাদের থাকে না, কিন্তু যারা অন্যায় করে তারাই ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভাল তা-ই করতে থাক। তাতে তোমরা তাঁর কাছ থেকে প্রশংসা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ভাল কাজ করে শাসনকর্তাদের ভয় করবার কোন কারণ তাদের থাকে না, কিন্তু যারা অন্যায় করে তারাই ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভাল তা-ই করতে থাক। তাতে তোমরা তাঁর কাছ থেকে প্রশংসা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রশাসকেরা সুনাগরিকের কাছে নয়, কিন্তু অপরাধীদের কাছেই ভীতির স্বরূপ। তুমি কর্তৃপক্ষ সম্বন্ধে নির্ভয় থাকতে চাও? তাহলে ন্যায়সঙ্গত কাজ কর, তাঁদের প্রশংসা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ভাল কাজ করো, শাসকবৃন্দ তোমাদের প্রশংসা করবে৷ ভয় পাবার কারণ থাকে তাদেরই যারা মন্দ কাজ করে৷ যদি তোমরা কর্ত্তৃপক্ষের কাছ থেকে ভয় পেতে না চাও, তবে যা ভাল তাই কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কর্তৃপক্ষরা ভালো কাজের জন্য নয়, কিন্তু খারাপ কাজের জন্য ভয়াবহ। তুমি কি তত্ত্বাবধায়কের কাছে নির্ভয়ে থাকতে চাও? ভালো কাজ কর তবে তাঁর কাছ থেকে প্রশংসা পাবে।