Romans 13:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব কেবল আল্লাহ্‌র আজাবের ভয়ে নয়, কিন্তু বিবেকেরও জন্য তাঁদের অধীনতা স্বীকার করা আবশ্যক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, কর্তৃপক্ষের বশ্যতাধীন থাকা আবশ্যিক, কেবলমাত্র সম্ভাব্য শাস্তির জন্য নয়, কিন্তু বিবেকের কারণেও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব কেবল ক্রোধের ভয়ে নয়, কিন্তু সংবেদেরও নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমরা শাসনকর্তাদের অনুগত থেকো৷ ঈশ্বরের ক্রোধের ভয়েই য়ে কেবল তাদের অধীনতা স্বীকার করবে তা নয়; কিন্তু তোমাদের বিবেক পরিষ্কার রাখার জন্যও করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব তুমি মান্য কর রাগের ভয়ে নয়, কিন্তু সংবেদেরও জন্য বশীভূত হওয়া দরকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব কেবল ক্রোধের ভয়ে নয়, কিন্তু বিবেকেরও নিমিত্ত বশীভূত হওয়া আবশ্যক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তোমরা শাসনকর্তাদের অধীনতা স্বীকার করতে বাধ্য। ঈশ্বরের শাস্তির ভয়েই যে কেবল তাঁদের অধীনতা স্বীকার করবে তা নয়, তোমাদের বিবেক পরিষ্কার রাখবার জন্যও তা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তোমরা শাসনকর্তাদের অধীনতা স্বীকার করতে বাধ্য। আল্লাহ্‌র শাস্তির ভয়েই যে কেবল তাঁদের অধীনতা স্বীকার করবে তা নয়, তোমাদের বিবেক পরিষ্কার রাখবার জন্যও তা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই প্রশাসকদের অনুগত থাকা মানুষের কর্তব্য —কেবল ঈশ্বরের ক্রোধের ভয়ে নয়, বিবেকের অনুরোধেও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা শাসনকর্তাদের অনুগত থেকো৷ ঈশ্বরের ক্রোধের ভয়েই যে কেবল তাদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু তোমাদের বিবেক পরিষ্কার রাখার জন্যও করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি মান্য কর রাগের ভয়ে নয়, কিন্তু বিবেকের জন্য ঈশ্বরের বশীভূত হওয়া দরকার।