Romans 13:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা পরসপরের কাছ মহব্বতের ঋণ ছাড়া আর কোনও ঋণে আবদ্ধ হয়ো না; কেননা পরকে যে মহব্বত করে, সে শরীয়ত পূর্ণরূপে পালন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কারও কাছে কোনো ঋণ কোরো না, কেবলমাত্র পরস্পরের কাছে ভালোবাসার ঋণ কোরো; কারণ যে তার অপরকে ভালোবাসে, সে বিধান পূর্ণরূপে পালন করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও; কেননা পরকে যে প্রেম করে, সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শুধু পরস্পরের প্রতি ভালবাসার ঋণ ছাড়া কারো কাছে ঋণী থেকো না, কারণ যাঁরা প্রতিবেশীকে ভালবাসে, তারাই ঠিকভাবে বিধি-ব্যবস্থা মেনে চলছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা কারোর কিছু নিও না, কেবল একে অন্যকে ভালোবাসো। কারণ যে তার প্রতিবেশীকে ভালবাসে, সে সম্পূর্ণরূপে নিয়ম পালন করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরসপর প্রেম ধারিও; কেননা পরকে যে প্রেম করে, সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যের কাছে এক ভালবাসার ঋণ ছাড়া আর অন্য কোন ঋণ যেন তোমাদের না থাকে। যারা অন্যকে ভালবাসে তারা মোশির আইন-কানুন মেনে চলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যের কাছে এক মহব্বতের ঋণ ছাড়া আর অন্য কোন ঋণ যেন তোমাদের না থাকে। যারা অন্যকে মহব্বত করে তারা মূসার শরীয়ত মেনে চলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পরস্পরের কাছে ভালবাসার ঋণ ছাড়া আর কোন ঋণে আবদ্ধ থেক না। এভাবে যে চলে, সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধু পরস্পরের প্রতি ভালবাসার ঋণ ছাড়া কারো কাছে ঋণী থেকো না, কারণ যারা প্রতিবেশীকে ভালবাসে, তারাই ঠিকভাবে বিধি-ব্যবস্থা মেনে চলছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কারোর কিছু নিও না, কেবল একে অন্যকে ভালবাসো। কারণ যে তার প্রতিবেশীকে ভালবাসে, সে সম্পূর্ণরূপে মশির নিয়ম পালন করেছে।