Romans 13:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ “জেনা করো না, খুন করো না, চুরি করো না, লোভ করো না,” এবং আর যে কোন হুকুম থাকুক, সেই সব নিয়ে একত্রে বলা হয়েছে, “প্রতিবেশীকে নিজের মত মহব্বত কোরো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যভিচার কোরো না,” “নরহত্যা কোরো না,” “চুরি কোরো না,” “লোভ কোরো না,” এই আজ্ঞাগুলি এবং আরও যে কোনো আজ্ঞা থাকুক না কেন, এই একটি আজ্ঞায় সেসবই সংকলিত হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ “ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না,” এবং আর যে কোন আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সঙ্কলিত হইয়াছে, “প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি একথা বলছি কারণ ঈশ্বরের এই আজ্ঞাগুলি অর্থাত্, ‘ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, অপরের জিনিস আত্মসাত্ করবে না৷’ আর অন্য যা কিছু আদেশ তিনি দিয়েছেন সে সবগুলি সংক্ষেপে এই একটি আদেশের মধ্যেই চলে আসে, ‘নিজের মতো তোমার প্রতিবেশীকে ভালবাসো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ, “ব্যভিচার কর না। নরহত্যা কর না। চুরি কর না। লোভ কর না”- এবং যদি আর কোন আজ্ঞা থাকে, সে সব এই বাক্যে এক কথায় বলা হয়েছে, “প্রতিবেশীকে নিজের মত ভালবাসিও।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ “ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না,” এবং আর যে কোন আজ্ঞা থাকুক, সেই সকল এই বচনে সঙ্কলিত হইয়াছে, “প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আদেশ আছে, “ব্যভিচার কোরো না, খুন কোরো না, চুরি কোরো না, লোভ কোরো না।” এই সব এবং এই রকম আরও অন্যান্য আদেশ মিলিয়ে এক কথায় বলা হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবেসো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হুকুম আছে, “জেনা কোরো না, খুন কোরো না, চুরি কোরো না, লোভ কোরো না।” এই সব এবং এই রকম আরও অন্যান্য হুকুম মিলিয়ে এক কথায় বলা হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত কোরো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যভিচার করো না, নরহত্যা করো না, লোভ করো না, ইত্যাদি যত অনুশাসন রয়েছে তার সব কয়টির সারমর্ম ব্যক্ত হয়েছে, ‘তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে’ এই অনুশাসনের মধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একথা বলছি কারণ ঈশ্বরের এই আজ্ঞাগুলি অর্থাৎ, “ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, অপরের জিনিস আত্মসাত্ করবে না” আর অন্য যা কিছু আদেশ তিনি দিয়েছেন সে সবগুলি সংক্ষেপে এই একটি আদেশের মধ্যেই চলে আসে, “নিজের মতো তোমার প্রতিবেশীকে ভালবাসো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, “ব্যভিচার কর না। নরহত্যা কর না। চুরি কর না। লোভ কর না” এবং যদি আর কোন আদেশ থাকে, সে সব এই বাক্যে এক কথায় বলা হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।”