Romans 14:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক ব্যক্তির বিশ্বাস আছে যে, সবরকম খাবারই সে খেতে পারবে, কিন্তু যে ঈমানে দুর্বল সে শুধু শাক-সব্জি খায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন ব্যক্তির বিশ্বাস, তাকে সবকিছুই আহার করার অনুমতি দেয়, কিন্তু অপর ব্যক্তি, যার বিশ্বাস দুর্বল, সে কেবলমাত্র শাকসবজি খায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক ব্যক্তির বিশ্বাস আছে যে, সর্ব্বপ্রকার দ্রব্যই খাইতে পারে, কিন্তু যে দুর্ব্বল, সে শাক খায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক এক জন বিশ্বাস করে য়ে তার যা ইচ্ছা হয় এমন সব কিছুই সে খেতে পারে; কিন্তু য়ে বিশ্বাসে দুর্বল সে মনে করে য়ে সে কেবল শাকসব্জী খেতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একদিকে একজন লোকের বিশ্বাস আছে যে সে সব কিছু খেতে পারে, কিন্তু অন্য দিকে যে দুর্ব্বল সে কেবল সব্জি খায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক ব্যক্তির বিশ্বাস আছে যে, সর্বপ্রকার দ্রব্যই খাইতে পারে, কিন্তু যে দুর্বল, সে শাক খায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ মনে করে সে সব কিছুই খেতে পারে, কিন্তু যে বিশ্বাসে দুর্বল সে কেবল শাক-সবজীই খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ মনে করে সে সব কিছুই খেতে পারে, কিন্তু যে ঈমানে দুর্বল সে কেবল শাক-সবজীই খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্ম বিশ্বাসের দিক দিয়ে কেউ হয়তো মনে করে, যে সে সব রকম খাদ্যই খেতে পারে, কিন্তু ধর্মবিশ্বাস যার দুর্বল সে কেবল নিরামিষই খায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক একজন বিশ্বাস করে যে তার যা ইচ্ছা হয় এমন সব কিছুই সে খেতে পারে; কিন্তু যে বিশ্বাসে দুর্বল সে মনে করে যে সে কেবল শাকসব্জী খেতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিকে একজন লোকের বিশ্বাস আছে যে সে সব কিছু খেতে পারে, কিন্তু অন্য দিকে যে দুর্বল সে কেবল সব্জি খায়।