Romans 14:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খাদ্যের জন্য আল্লাহ্র কাজ ধ্বংস কোরো না। সকল বস্তুই পাক-পবিত্র বটে, কিন্তু যে ব্যক্তি যা কিছু খেলে তার মনে বাধার সৃষ্টি করে, তবে তার পক্ষে সেসব নাপাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খাদ্যের কারণে ঈশ্বরের কাজ ধ্বংস কোরো না। সমস্ত খাবারই শুচিশুদ্ধ, কিন্তু কেউ যদি এমন খাবার গ্রহণ করে যা অন্যের বিঘ্ন ঘটায়, তাহলে সেই খাবার গ্রহণ করা অন্যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম্ম ভাঙ্গিয়া ফেলিও না। সকল বস্তুই শুচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে, তাহার পক্ষে তাহা মন্দ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিছক খাদ্য়বস্তু নিয়ে ঈশ্বরের কাজ পণ্ড করো না, কারণ সব খাদ্য়ই শুচি ও খাওয়া যায়, কিন্তু কারো কিছু খাওয়া নিয়ে যদি অন্য়ের পতন ঘটে তাহলে তেমন কিছু খাওয়া অবশ্যই অন্যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খাবারের জন্য ঈশ্বরের কাজকে নষ্ট হতে দিও না। সব জিনিসই পবিত্র, কিন্তু কেউ যদি কিছু খায় এবং অন্য লোকের বাধা সৃস্টি হয়, তার জন্য তা খারাপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙ্গিয়া ফেলিও না। সকল বস্তুই শুচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে, তাহার পক্ষে তাহা মন্দ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন খাবারের জন্য ঈশ্বরের কাজ নষ্ট কোরো না। সব খাবারই শুচি, কিন্তু কেউ কিছু খেয়ে যদি অন্যের মনে বাধার সৃষ্টি করে তবে তা খাওয়া তার পক্ষে অন্যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন খাবারের জন্য আল্লাহ্র কাজ নষ্ট কোরো না। সব খাবারই হালাল, কিন্তু কেউ কিছু খেয়ে যদি অন্যের মনে বাধার সৃষ্টি করে তবে তা খাওয়া তার পক্ষে অন্যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সামান্য খাদ্যের জন্য ঈশ্বরের কাজ পণ্ড করো না। সমস্ত খাদ্যবস্তুই গ্রহণীয়, এ কথা ঠিক, কিন্তু কেউ যদি এমন খাদ্য গ্রহণ করে যা অন্যের বিঘ্ন ঘটায়, তাহলে সেই খাদ্য ভাল নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিছক খাদ্যবস্তু নিয়ে ঈশ্বরের কাজ পণ্ড করো না, কারণ সব খাদ্যই শুচি ও খাওয়া যায়, কিন্তু কারো কিছু খাওয়া নিয়ে যদি অন্যের পতন ঘটে তাহলে তেমন কিছু খাওয়া অবশ্যই অন্যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খাবারের জন্য ঈশ্বরের কাজকে নষ্ট হতে দিও না। সব জিনিসই শুদ্ধ, কিন্তু কেউ যদি কিছু খায় এবং অন্য লোকের বাধা সৃষ্টি হয়, তার জন্য তা খারাপ।