Romans 14:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গোশ্ত ভোজন বা আঙ্গুর-রস পান, অথবা এমন কিছু করা উচিত নয় যাতে তোমার কোন ভাই মনে বাধা পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাংস খাওয়া বা মদ্যপান বা অন্য কোনও কৃতকর্ম, যা অপর বিশ্বাসীর পতনের কারণ হয়, তা না করাই ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাংস ভক্ষণ বা দ্রাক্ষারস পান, অথবা যে কিছুতে তোমার ভ্রাতা ব্যাঘাত কি বিঘ্ন পায়, কি দুর্ব্বল হয়, এমন কিছুই না করা ভাল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার ভাই যদি হোঁচট খায় ও পাপে পতিত হয়, তাহলে মাংস আহার বা দ্রাক্ষারস পান না করাই শ্রেয়৷ তেমন কোন কাজও না করা ভাল যার ফলে তোমার কোন ভাই বা বোনের পতন ঘটতে পারে ও সে পাপ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মাংস খাওয়া, মদ পান করা, অন্য কোনো কিছু খাওয়া ভালো নয় যাতে তোমার ভাই অসন্তুষ্ট হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাংস ভক্ষণ বা দ্রাক্ষারস পান, অথবা যাহা কিছুতে তোমার ভ্রাতা ব্যাঘাত কি বিঘ্ন পায়, কি দুর্বল হয়, এমন কিছুই না করা ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাংস খাওয়া, আংগুর-রস খাওয়া বা এমন কিছু করা উচিত নয় যাতে তোমার কোন ভাই মনে বাধা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোশ্ত খাওয়া, আংগুর-রস খাওয়া বা এমন কিছু করা উচিত নয় যাতে তোমার কোন ভাই মনে বাধা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাংসাহার, মদ্যপান বা এমন কোন আচরণ করো না যা তোমার ভাইয়ের পতন ঘটাতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার ভাই যদি হোঁচট খায় ও পাপে পতিত হয়, তাহলে মাংস আহার বা দ্রাক্ষারস পান না করাই শ্রেয়৷ তেমন কোন কাজও না করা ভাল যার ফলে তোমার কোন ভাই বা বোনের পতন ঘটতে পারে ও সে পাপ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাংস খাওয়া, মদ পান করা, অন্য কোনো কিছু খাওয়া ঠিক নয় যাতে তোমার ভাই অসন্তুষ্ট হয়।