Romans 14:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার যে ঈমান আছে, তা নিজের কাছেই আল্লাহ্র সম্মুখে রাখ। সেই ব্যক্তি ধন্য, যে যা অনুমোদন করে, তাতে নিজের বিবেক তাকে দোষী না করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, এ সমস্ত বিষয়ে তুমি যা বিশ্বাস করো, তা তোমার ও ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ রাখো। ধন্য সেই ব্যক্তি, যে নিজে যা অনুমোদন করে, তার জন্য নিজের প্রতি দোষারোপ করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার যে বিশ্বাস আছে, তাহা আপনার কাছেই ঈশ্বরের সম্মুখে রাখ। ধন্য সেই ব্যক্তি, যে, যাহা গ্রাহ্য করে, তাহাতে আপনার বিচার না করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যা ভাল বলে বিশ্বাস কর তা তুমি ও তোমার ঈশ্বরের মধ্যেই রাখ; কারণ কেউ যখন ভাল মনে করে কোন কাজ করে এবং সে যা করছে সেই ব্যাপারে যদি তার বিবেক তাকে দোষী না করে, তবে সেই ব্যক্তি ধন্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার যে বিশ্বাস আছে তা তোমার এবং ঈশ্বরের কাছেই রাখ। ধন্য সেই লোক যে যা গ্রহণ করে তাতে সে নিজের বিচার করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার যে বিশ্বাস আছে, তাহা আপনার কাছেই ঈশ্বরের সম্মুখে রাখ। ধন্য সেই ব্যক্তি, যে, যাহা গ্রাহ্য করে, তাহাতে আপনার বিচার না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিষয়ে তুমি যা ভাল বলে বিশ্বাস কর তা ঈশ্বর ও তোমার মধ্যেই রাখ। ভাল মনে করে কিছু করবার সময় যদি কারও বিবেক তাকে দোষী না করে তবে সে ধন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিষয়ে তুমি যা ভাল বলে বিশ্বাস কর তা আল্লাহ্ ও তোমার মধ্যেই রাখ। ভাল মনে করে কিছু করবার সময় যদি কারও বিবেক তাকে দোষী না করে তবে সে ধন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সম্বন্ধে তোমার ব্যক্তিগত বিশ্বাস তোমার ও ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ থাক। নিজের আচরণকে যে দোষণীয় মনে করে না সে-ই সুখী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যা ভাল বলে বিশ্বাস কর তা তুমি ও তোমার ঈশ্বরের মধ্যেই রাখ; কারণ কেউ যখন ভাল মনে করে কোন কাজ করে এবং সে যা করছে সেই ব্যাপারে যদি তার বিবেক তাকে দোষী না করে, তবে সেই ব্যক্তি ধন্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার যে বিশ্বাস আছে তা তোমার এবং ঈশ্বরের সামনেই রাখ। ধন্য সেই লোক যে যা গ্রহণ করে তাতে সে নিজের বিচার করেন।