Romans 15:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা যারা ঈমানে শক্তিশালী, আমাদের উচিত যেন দুর্বল লোকদের দুর্বলতা বহন করি, আর নিজেদের তুষ্ট না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যারা বলবান, আমাদের উচিত দুর্বলদের ব্যর্থতা বহন করা এবং নিজেদের সন্তুষ্ট না করা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বলবান্‌ যে আমরা, আমাদের উচিত, যেন দুর্ব্বলদিগের দুর্ব্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের মধ্যে যাঁরা বিশ্বাসে বলিষ্ঠ হয়েছি তাদের কর্তব্য য়েন যাঁরা বিশ্বাসে সবল তাদের দুর্বলতায় সাহায্য করি, য়েন নিজেদের খুশী করার চেষ্টা না করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন আমরা যারা বলবান আমাদের উচিত দুর্ব্বলদের দুর্ব্বলতা বহন করা আর নিজেদেরকে সন্তুষ্ট না করা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত, যেন দুর্বলদের দুর্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যারা বিশ্বাসে সবল, আমরা যেন নিজেদের সন্তুষ্ট করবার দিকে লক্ষ্য না রেখে দুর্বল বিশ্বাসীদের দুর্বলতা সহ্য করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যারা ঈমানে সবল, আমরা যেন নিজেদের সন্তুষ্ট করবার দিকে লক্ষ্য না রেখে দুর্বল ঈমানদারদের দুর্বলতা সহ্য করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের মধ্যে যাদের বিশ্বাস দৃঢ় তাদের উচিত নিজেদের কথা না ভেবে যারা দুর্বল তাদের সাহায্য করা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মধ্যে যারা বিশ্বাসে বলিষ্ঠ হয়েছি তাদের কর্তব্য যেন যারা বিশ্বাসে সবল তাদের দুর্বলতায় সাহায্য করি, যেন নিজেদের খুশী করার চেষ্টা না করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমরা যারা বলবান আমাদের উচিত দুর্বলদের দুর্বলতা বহন করা আর নিজেদেরকে সন্তুষ্ট না করা।