Romans 15:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার ইশাইয়া বলেন, “ইয়াসিরের মূল থাকবে, আর জাতিদের উপর কর্তৃত্ব করতে এক জন দাঁড়াবেন, তাঁরই উপর জাতিরা প্রত্যাশা রাখবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার যিশাইয় বলেন, “যিশয়ের মূল অঙ্কুরিত হবে, যিনি সব জাতির উপরে কর্তৃত্ব করতে উত্থিত হবেন, অইহুদিরা তাঁরই উপরে প্রত্যাশা রাখবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার যিশাইয় বলেন, “যিশয়ের মূল থাকিবে, আর জাতিগণের উপরে কর্ত্তৃত্ব করিতে এক জন দাঁড়াইবেন, তাঁহারই উপরে জাতিগণ প্রত্যাশা রাখিবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার যিশাইয় বলছেন, ‘যিশয়ের একজন বংশধর আসবেন যিনি সমস্ত অইহুদীদের উপর কর্ত্তৃত্ব করবেন; আর অইহুদী জাতিবৃন্দ তাঁর উপরেই আশা রাখবে৷’ যিশাইয় 11:10
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার যিশাইয় বলেন, “যিশয়ের শিকড় থাকবে, এবং পরজাতিদের শাসন করতে এক জন উঠবেন, তাঁরই উপরে পরজাতিগণ আশা রাখবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার যিশাইয় বলেন, “যিশয়ের মূল থাকিবে, আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিতে একজন দাঁড়াইবেন, তাঁহারই উপরে জাতিগণ প্রত্যাশা রাখিবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার যিশাইয় বলেছেন, যিনি যিশয়ের মূল তিনি আসবেন, সব জাতিকে শাসন করবার জন্য তিনি দাঁড়াবেন। তাঁর উপরেই সব জাতির লোকেরা আশা রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার নবী ইশাইয়া বলেছেন, যিনি ইয়াসির মূল তিনি আসবেন, সব জাতিকে শাসন করবার জন্য তিনি দাঁড়াবেন। তাঁর উপরেই সব জাতির লোকেরা আশা রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয় বলেন, “যিশয়েরর কুলতিলক হবেন আবির্ভূত, সর্বজাতির উপর প্রভুত্ব করার জন্য হবে তাঁর উত্থান, তিনি হবেন তাঁদের ভরসাস্থল।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার যিশাইয় বলছেন, “যিশয়ের একজন বংশধর আসবেন যিনি সমস্ত অইহুদীদের উপর কর্ত্তৃত্ব করবেন; আর অইহুদী জাতিবৃন্দ তাঁর উপরেই আশা রাখবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার যিশাইয় বলেন, “যিশয়ের শিকড় থাকবে এবং অযিহুদিদের উপর রাজত্ব করতে একজন উঠবেন, তাঁরই উপরে অযিহূদীগণ আশা রাখবে।”