Romans 15:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি বলে কয়েকটি বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখলাম, কারণ আল্লাহ্‌ কর্তৃক আমাকে এই রহমত দান করা হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কতগুলি বিষয়ে সম্পূর্ণ সাহসের সঙ্গে তোমাদের কাছে লিখেছি, যেন সেগুলি পুনরায় তোমাদের স্মরণ করিয়ে দিই। এর কারণ হল, ঈশ্বর আমাকে অনুগ্রহ প্রদান করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি বলিয়া কয়েকটী বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্ব্বক লিখিলাম, কারণ ঈশ্বরকর্ত্তৃক আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি কতকগুলি ব্যাপার মনে করিয়ে দেবার জন্য সাহসভরে তোমাদের সবাইকে লিখছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ বরদান করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে লিখলাম, কারণ ঈশ্বরের দ্বারা আমাকে এই দান দেওয়া হয়েছে:
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি বলিয়া কয়েকটি বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখিলাম, কারণ ঈশ্বরকর্তৃক আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে তোমাদের কাছে এই কথাগুলো লিখলাম, কারণ ঈশ্বর আমাকে অযিহূদীদের কাছে খ্রীষ্ট যীশুর সেবাকারী হবার আশীর্বাদ দান করেছেন। পবিত্র আত্মার দ্বারা যে সব অযিহূদীদের আলাদা করে রাখা হয়েছে, তারা যেন ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হতে পারে সেইজন্য তাঁরই দেওয়া সুখবর প্রচার করে আমি পুরোহিতের কাজ করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে তোমাদের কাছে এই কথাগুলো লিখলাম, কারণ আল্লাহ্‌ আমাকে অ-ইহুদীদের কাছে মসীহ্‌ ঈসার সেবাকারী হবার দোয়া করেছেন। পাক-রূহের দ্বারা যে সব অ-ইহুদীদের পাক-পবিত্র করা হয়েছে, তারা যেন আল্লাহ্‌র গ্রহণযোগ্য কোরবানী হতে পারে সেইজন্য তাঁরই দেওয়া সুসংবাদ তবলিগ করে আমি ইমামের কাজ করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা সত্ত্বেও আমি এই পাত্রে কয়েকটি বিষয়ে তোমাদের স্মরণ করিয়ে দেবার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে লিখছি। কারণ ঈশ্বরই আমাকে এই অধিকার দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি কতকগুলি ব্যাপার মনে করিয়ে দেবার জন্য সাহস ভরে তোমাদের সবাইকে লিখছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ বরদান করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কয়েকটা বিষয় তোমাদের মনে করিয়ে দেবার জন্য আমি সাহস করে লিখলাম, কারণ ঈশ্বরের দ্বারা আমাকে এই দান দেওয়া হয়েছে: