Romans 15:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমি মসীহ্‌ ঈসার সেবক হয়ে, অ-ইহুদীদের কাছে আল্লাহ্‌র ইঞ্জিলের ইমামত্ব করি, যেন অ-ইহুদীরা পাক-রূহে পবিত্রীকৃত উপহার হিসেবে গ্রাহ্য হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন আমি অইহুদিদের কাছে খ্রীষ্ট যীশুর একজন সেবক হই ও ঈশ্বরের সুসমাচার ঘোষণা করার জন্য যাজকীয় কর্তব্য পালন করি। এর পরিণামে, অইহুদিরা যেন পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয় এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নৈবেদ্যস্বরূপ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রীষ্ট যীশুর সেবক হইয়া, ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়েরা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহাররূপে গ্রাহ্য হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি অইহুদীদের মধ্যে কাজ করার জন্য খ্রীষ্ট যীশুর সেবক হয়েছি৷ আমি যাজকের মত তাদের মাঝে ঈশ্বরের সুসমাচার প্রচার করি, যাতে পবিত্র আত্মা দ্বারা পবিত্রিকৃত অইহুদীরা ঈশ্বরের গ্রহণয়োগ্য উপহার রূপে গ্রাহ্য় হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাকে যেন পরজাতীয়দের কাছে খ্রীষ্ট যীশুর সেবক করে পাঠিয়েছে, ঈশ্বরের সুসমাচারের পুরোহিতের কাজ করি, যেন পরজাতীয়েরা পবিত্র আত্মাতে পবিত্র হয়ে উপহার হিসাবে গ্রহণ যোগ্য হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রীষ্ট যীশুর সেবক হইয়া, ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়েরা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহাররূপে প্রাহ্য হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরদত্ত এই অধিকারবলে যীশুখ্রীষ্টের সেবকরূপে আমি সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করার জন্য নিযুক্ত হয়েছি যাতে তারাও পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয়ে ঈশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গিত হতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অইহুদীদের মধ্যে কাজ করার জন্য খ্রীষ্ট যীশুর সেবক হয়েছি৷ আমি যাজকের মত তাদের মাঝে ঈশ্বরের সুসমাচার প্রচার করি, যাতে পবিত্র আত্মা দ্বারা পবিত্রিকৃত অইহুদীরা ঈশ্বরের গ্রহণযোগ্য উপহার রূপে গ্রাহ্য হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে যেন অযিহূদীয়দের কাছে খ্রীষ্ট যীশুর দাস করে পাঠিয়েছে, ঈশ্বরের সুসমাচারের যাজকদের কাজ করি, যেন অযিহূদীয়রা পবিত্র আত্মাতে পবিত্র হয়ে উপহার হিসাবে গ্রহণযোগ্য হয়।