Romans 15:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি সেই বিষয়ে এমন একটি কথাও বলতে সাহস করবো না, যা অ-ইহুদীদেরকে বাধ্য করার জন্য মসীহ্‌ আমার মধ্য দিয়ে সাধন করেন নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অন্য কিছু বলার দুঃসাহস করি না, কেবলমাত্র এই বিষয় ছাড়া, যা আমার কথা ও কাজের দ্বারা অইহুদিদের ঈশ্বরের আজ্ঞবহ হওয়ার জন্য চালিত করতে খ্রীষ্ট আমার মাধ্যমে সাধন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি সে বিষয়ে এমন একটী কথাও বলিতে সাহস করিব না, যাহা পরজাতীয়দিগকে আজ্ঞাবহ করণার্থে খ্রীষ্ট আমা দ্বারা সাধন করেন নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি য়ে নিজে কিছু করেছি, এমন কথা বলি না৷ আমার বাক্য ও কার্য় দ্বারা অইহুদীদের ঈশ্বরের বাধ্য করার জন্য খ্রীষ্ট আমার মাধ্যমে যা করেছেন শুধু তা বলার সাহস আমার আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি কোন বিষয়ে কথা বলতে সাহস করব না যা খ্রীষ্ট আমার মধ্য দিয়ে করেননি যেন পরজাতীয়রা সেই সকল পালন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি সেই বিষয়ে এমন একটি কথাও বলিতে সাহস করিব না, যাহা পরজাতীয়দিগকে আজ্ঞাবহ করণার্থে খ্রীষ্ট আমা দ্বারা সাধন করেন নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট আমার মধ্য দিয়ে যা করেছেন তার বাইরে কোন কথা বলবার সাহস আমি করব না। তিনিই আমার কথা ও কাজের মধ্য দিয়ে, আশ্চর্য কাজ ও চিহ্ন-কাজের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে অযিহূদীদের ঈশ্বরের বাধ্য করেছেন। তার ফলে আমি যিরূশালেম থেকে আরম্ভ করে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত জায়গায় খ্রীষ্টের বিষয় সুখবর সম্পূর্ণভাবে প্রচার করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্‌ আমার মধ্য দিয়ে যা করেছেন তার বাইরে কোন কথা বলবার সাহস আমি করব না। তিনিই আমার কথা ও কাজের মধ্য দিয়ে, কুদরতি ও চিহ্ন-কাজের মধ্য দিয়ে এবং পাক-রূহের শক্তি দিয়ে অ-ইহুদীদের আল্লাহ্‌র বাধ্য করেছেন। তার ফলে আমি জেরুজালেম থেকে শুরু করে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত জায়গায় মসীহের বিষয় সুসংবাদ সম্পূর্ণভাবে তবলিগ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য জাতিকে ঈশ্বরের অনুগত করার জন্য কথায় ও কাজে, অলৌকিক নিদর্শন ও পবিত্র আত্মার শক্তিতে খ্রীষ্ট আমাকে দিয়ে যে কাজ করিয়েছেন, একমাত্র তা ছাড়া অন্য কিছু বলার দুঃসাহস আমার নেই। সেভাবে আমি জেরুশালেম থেকে ইলিরিকম প্রদেশ পর্যন্ত পরিভ্রমণ করে সার্থকভাবে খ্রীষ্টের সুসমাচার প্রচার করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যে নিজে কিছু করেছি, এমন কথা বলি না৷ আমার বাক্য ও কার্য দ্বারা অইহুদীদের ঈশ্বরের বাধ্য করার জন্য খ্রীষ্ট আমার মাধ্যমে যা করেছেন শুধু তা বলার সাহস আমার আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কোন বিষয়ে কথা বলতে সাহস করব না যা খ্রীষ্ট আমার মধ্য দিয়ে করেননি যেন অযিহূদীয়রা সেই সকল পালন করে।