Romans 15:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা প্রত্যেকে অবশ্যই আমাদের প্রতিবেশীকে গেঁথে তুলবার উদ্দেশ্যে তার মঙ্গলের জন্য যেন তাকে সন্তুষ্ট রাখি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিবেশীকে গঠন করার উদ্দেশে তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের প্রত্যেক জন যাহা উত্তম, তাহার জন্য, গাঁথিয়া তুলিবার নিমিত্ত, প্রতিবাসীকে তুষ্ট করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা প্রত্যেকে বরং অপরকে খুশী করার চেষ্টা করব, তা করলে তাদের সাহায্য করা হবে৷ তারা য়েন বিশ্বাসে বলবান হয়ে উঠতে পারে, সে চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের প্রত্যেকের উচিত প্রতিবেশীর ভালোর জন্য তাদের গড়ে তোলার জন্য সন্তুষ্ট করার জন্য ভালো কিছু কাজ করা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের প্রত্যেক জন যাহা উত্তম, তাহার জন্য, গাঁথিয়া তুলিবার নিমিত্ত, প্রতিবাসীকে তুষ্ট করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বাসী ভাইকে গড়ে তুলবার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেন তার মংগলের জন্য তাকে সন্তুষ্ট করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানদার ভাইকে গড়ে তুলবার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেন তার উপকারের জন্য তাকে সন্তুষ্ট করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রত্যেকেরই উচিত খ্রীষ্টবিশ্বাসী ভাই-বোনদের মঙ্গলের কথা চিন্তা করা যেন তাদের বিশ্বাস দৃঢ়তর হয় ও সমাজের সার্বিক কল্যাণ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রত্যেকে বরং অপরকে খুশী করার চেষ্টা করব, তা করলে তাদের সাহায্য করা হবে৷ তারা যেন বিশ্বাসে বলবান হয়ে উঠতে পারে, সে চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের প্রত্যেকের উচিত প্রতিবেশীর ভালোর জন্য তাদের গড়ে তোলার জন্য সন্তুষ্ট করার জন্য ভালো কিছু কাজ করা।