Romans 15:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার লক্ষ্য এই, মসীহের নাম যে স্থানে কখনও উচ্চারিত হয় নি এমন স্থানে যেন সুসমাচার তবলিগ করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবসময়ই এ আমার উচ্চাকাঙ্ক্ষা ছিল যে, খ্রীষ্টকে যেখানে প্রচার করা হয়নি, সেখানে সুসমাচার প্রচার করি, যেন আমি অন্য কারও ভিত্তিমূলের উপর নির্মাণ না করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার লক্ষ্য এই, খ্রীষ্টের নাম যে স্থানে কখনও উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েখানে খ্রীষ্টের নাম কখনও বলা হয় নি, সেখানে খ্রীষ্টের সুসমাচার প্রচার করাই আমার জীবনের লক্ষ্য৷ অন্য়ের গাঁথা ভিতের ওপর আমি গড়ে তুলতে চাই না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমার লক্ষ্য হচ্ছে সুসমাচার প্রচার করা, খ্রীষ্টের নাম যে জায়গায় কখনও বলা হয় নি সেখানে, অন্য লোকের গাঁথা ভিতের উপরে আমাকে যেন গড়ে তুলতে না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার লক্ষ্য এই, খ্রীষ্টের নাম যে স্থানে কখনও উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেখানে খ্রীষ্টের নাম কখনও বলা হয় নি সেখানে সুখবর প্রচার করাই আমার জীবনের লক্ষ্য, যেন অন্যের গাঁথা ভিত্তির উপরে আমাকে গড়ে তুলতে না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেখানে মসীহের নাম কখনও বলা হয় নি সেখানে সুসংবাদ তবলিগ করাই আমার জীবনের লক্ষ্য, যেন অন্যের গাঁথা ভিত্তির উপরে আমাকে গড়ে তুলতে না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার লক্ষ্য ছিল, যেসব অঞ্চলের মানুষ কোনদিন খ্রীষ্টের নাম শোনেনি, সেই সব অঞ্চলে সুসমাচার প্রচার করা, অপরের স্থাপিত ভিত্তির উপরে গৃহ নির্মাণ করা নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানে খ্রীষ্টের নাম কখনও বলা হয় নি, সেখানে খ্রীষ্টের সুসমাচার প্রচার করাই আমার জীবনের লক্ষ্য৷ অন্যের গাঁথা ভিতের ওপর আমি গড়ে তুলতে চাই না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমার লক্ষ্য হচ্ছে সুসমাচার প্রচার করা, খ্রীষ্টের নাম যে জায়গায় কখনও বলা হয়নি সেখানে, অন্য লোকের গাঁথা ভিতের উপরে আমাকে যেন গড়ে তুলতে না হয়।