Romans 15:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আশা করি যে, যাবার সময়ে তোমাদের দেখতে পাব এবং প্রথমে তোমাদের সঙ্গলাভে আমি কিছুকাল তৃপ্ত হলে তোমরা আমাকে সেখানে এগিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি স্পেনে যাওয়ার সময় তা করার পরিকল্পনা করেছি। ওই পথ অতিক্রম করার সময় আমি আশা করি তোমাদের পরিদর্শন করব, যেন কিছু সময় তোমাদের সান্নিধ্য উপভোগের পর তোমরা আমার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আশা করি যে, যাইবার সময়ে তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই স্পেন দেশে যাবার পথে তোমাদের সঙ্গে দেখা করব; ঐ পথ দিয়ে যাবার সময় তোমাদের সঙ্গে দেখা করে কিছু সময় আনন্দে কাটাতে পারব; আশা করি সেই সময়ে তোমরা আমায় সাহায্য করতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন আমি স্পেনে যাব, আমি আশা করি যে যাবার সময়ে তোমাদের দেখব এবং তোমরা আমাকে এগিয়ে দেবে, পরে আমি তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আনন্দ করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আশা করি যে, যাইবার সময়ে তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই এখন সেপন দেশে যাবার পথে আমি তোমাদের কাছে যেতে চাইছি। আমি আশা করি যে, ঐ পথ দিয়ে যাবার সময়ে তোমাদের কাছে যেতে পারব এবং তোমাদের সংগে কিছু সময় আনন্দে কাটাবার পর তোমরাই আমাকে সেপন দেশে যাবার ব্যবস্থা করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই এখন সেপন দেশে যাবার পথে আমি তোমাদের কাছে যেতে চাইছি। আমি আশা করি যে, ঐ পথ দিয়ে যাবার সময়ে তোমাদের কাছে যেতে পারব এবং তোমাদের সংগে কিছু সময় আনন্দে কাটাবার পর তোমরাই আমাকে সেপন দেশে যাবার ব্যবস্থা করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি এবার স্পেনে যাবার পথে তোমাদের কাছে গিয়ে কিছুদিন তোমাদের সঙ্গসুখ উপভোগ করার আশা করি। তারপর তোমরাই আমার স্পেনে যাবার ব্যবস্থা করে দিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই স্পেন দেশে যাবার পথে তোমাদের সঙ্গে দেখা করব; ঐ পথ দিয়ে যাবার সময় তোমাদের সঙ্গে দেখা করে কিছু সময় আনন্দে কাটাতে পারব; আশা করি সেই সময়ে তোমরা আমায় সাহায্য করতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি স্পেনে যাব, আমি আশাকরি যে যাবার দিনের তোমাদের দেখব এবং তোমরা আমাকে এগিয়ে দেবে, পরে আমি তোমাদের সঙ্গে কিছুটা দিন কাটিয়ে আনন্দ করব।