Romans 15:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ জেরুশালেমের পবিত্র লোকদের মধ্যে যারা দীন-দরিদ্র, তাদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়া প্রদেশের লোকেরা খুশি হয়ে সহভাগিতা-সূচক কিছু চাঁঁদা সংগ্রহ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ জেরুশালেমের পবিত্রগণের মধ্যে যারা দীনদরিদ্র, তাদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়ার লোকেরা কিছু অনুদান সংগ্রহ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যিরূশালেমস্থ পবিত্রদিগের মধ্যে যাহারা দীনহীন, তাহাদের জন্য মাকিদনিয়া ও আখায়া দেশীয়েরা প্রীত হইয়া সহভাগিতাসূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জেরুশালেমে ঈশ্বরের লোকদের মধ্যে য়ে গরীব মানুষরা আছেন তাদের হাতে দেবার জন্য মাকিদনিয়া ও আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীরা কিছু চাঁদা তুলেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যিরূশালেমের পবিত্রদের মধ্যে যারা গরীব, তাদের জন্য মাকিদনিয়া ও আখায়া দেশীয়রা আনন্দিত হয়ে কিছু দান সংগ্রহ করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যিরূশালেমস্থ পবিত্রগণের মধ্যে যাহারা দীনহীন, তাহাদের জন্য মাকিদনিয়া ও আখায়া দেশীয়েরা প্রীত হইয়া সহভাগিতা-সূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ যিরূশালেমে ঈশ্বরের লোকদের মধ্যে যে সব গরীব লোক আছেন তাঁদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়ার মণ্ডলীগুলোর লোকেরা কিছু চাঁদা তুলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ জেরুজালেমে আল্লাহ্‌র বান্দাদের মধ্যে যে সব গরীব লোক আছেন তাঁদের জন্য ম্যাসিডোনিয়া ও আখায়ার জামাতগুলোর লোকেরা কিছু চাঁদা তুলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ জেরুশালেমের খ্রীষ্টানুরাগীদের ম্যাসিডন ও আখায়ার লোকেরা কিছু অর্থ সংগ্রহ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে ঈশ্বরের লোকদের মধ্যে যে গরীব মানুষরা আছেন তাদের হাতে দেবার জন্য মাকিদনিয়া ও আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীরা কিছু চাঁদা তুলেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যিরূশালেমের পবিত্রদের মধ্যে যারা গরিব, তাদের জন্য মাকিদনিয়া ও আখায়া দেশীয়রা আনন্দিত হয়ে কিছু সহভাগীতা মূলক দান সংগ্রহ করেছে।