Romans 15:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক তারা খুশি হয়েই তা করেছে, আর তারা ওদের কাছে ঋণীও আছে; কেননা যখন অ-ইহুদীরা রূহানিক বিষয়ে তাদের সহভাগী হয়েছে, তখন ওরাও সাংসারিক বিষয়ে তাদের সেবা করার জন্য ঋণী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা খুশি হয়েই এ কাজ করেছে এবং বাস্তবিকই এই ব্যাপারে তারা ওদের কাছে ঋণী। কারণ অইহুদিরা যদি ইহুদিদের আত্মিক সব আশীর্বাদের অংশীদার হয়েছে, তাহলে তাদের পার্থিব আশীর্বাদসমূহ ভাগ করে দেওয়ার জন্য তারা ইহুদিদের কাছে ঋণী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক তাহারা প্রীত হইয়াই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ঋণীও আছে; কেননা যখন পরজাতীয়েরা আত্মিক বিষয়ে তাহাদের সহভাগী হইয়াছে, তখন উহারাও সাংসারিক বিষয়ে তাহাদের সেবা করিবার জন্য ঋণী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ওদের সাহায্য করা উচিত মনে করেই মাকিদনিয়া ও আখায়া মণ্ডলীরা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের সাহায্য করা উচিত, কারণ তারা অইহুদী হলেও ইহুদীদের কাছ থেকে আত্মিক আশীর্বাদের সহভাগীতা পেয়েছে৷ এ বিষয়ে তারা ইহুদীদের কাছে ঋণী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হ্যাঁ, আনন্দ সহকারে তারা এই কাজ করেছিল সম্ভবত, তারা ওদের কাছে ঋণী আছে। কারণ যখন পরজাতীয়রা আত্মিক বিষয়ে তাদের সহভাগী হয়েছে, তখন ওরাও সাংসারিক দিক থেকে জিনিস দিয়ে সেবা করবার জন্য ঋণী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক তাহারা প্রীত হইয়াই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ঋণীও আছে; কেননা যখন পরজাতীয়েরা আত্মিক বিষয়ে তাহাদের সহভাগী হইয়াছে, তখন উহারাও সাংসারিক বিষয়ে তাহাদের সেবা করিবার জন্য ঋণী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই চাঁদা তাঁরা খুশী হয়েই তুলেছেন। এছাড়া এই মণ্ডলীগুলো যিরূশালেমের ঈশ্বরের লোকদের কাছে ঋণী, কারণ যিহূদীরা যখন তাদের আত্মিক আশীর্বাদের ভাগ অযিহূদীদের দিয়েছে তখন অযিহূদীদেরও উচিত সাংসারিক বিষয়ে যিহূদীদের সাহায্য করা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই চাঁদা তাঁরা খুশী হয়েই তুলেছেন। এছাড়া এই জামাতগুলো জেরুজালেমের আল্লাহ্‌র বান্দাদের কাছে ঋণী, কারণ ইহুদীরা যখন তাদের রূহানী দোয়ার ভাগ অ-ইহুদীদের দিয়েছে তখন অ-ইহুদীদেরও উচিত সাংসারিক বিষয়ে ইহুদীদের সাহায্য করা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কাজ তারা স্বেচ্ছায় করেছে, কারণ তারা জেরুশালেমের খ্রীষ্টভক্তদের কাছে ঋণী। অন্যান্য জাতি যেমন এসে আত্মিক সম্পদের অংশীদার হয়েছে, তেমনি তাদেরও উচিত নিজেদের অর্থ সম্পদের অংশ ঐ ভক্তদের দেওয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের সাহায্য করা উচিত মনে করেই মাকিদনিয়া ও আখায়া মণ্ডলীরা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের সাহায্য করা উচিত, কারণ তারা অইহুদী হলেও ইহুদীদের কাছ থেকে আত্মিক আশীর্বাদের সহভাগীতা পেয়েছে৷ এ বিষয়ে তারা ইহুদীদের কাছে ঋণী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হ্যাঁ, আনন্দ সহকারে তারা এই কাজ করেছিল সম্ভবত, তারা ওদের কাছে ঋণী আছে। কারণ যখন অযিহূদীয়রা আত্মিক বিষয়ে তাদের সহভাগী হয়েছে, তখন ওরাও সাংসারিক দিক থেকে জিনিস দিয়ে সেবা করবার জন্য ঋণী ছিল।