Romans 15:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাইয়েরা, আমাদের ঈসা মসীহের মধ্য দিয়ে এবং পাক-রূহের মহব্বতের মধ্য দিয়ে আমি তোমাদেরকে ফরিয়াদ করি, তোমরা আল্লাহ্‌র কাছে আমাদের জন্য মুনাজাতের মধ্য দিয়ে আমার সঙ্গে প্রাণপণ কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের কারণে ও পবিত্র আত্মার প্রেমের কারণে তোমাদের কাছে অনুনয় করছি, তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার সঙ্গে আমার সংগ্রামে যোগদান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপরোধে এবং আত্মার প্রেমের উপরোধে আমি তোমাদিগকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমার নিমিত্ত প্রার্থনা দ্বারা আমার সহিত প্রাণপণ কর,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার একান্ত মিনতি তোমরা ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা কর৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দোহাই দিয়ে বলছি, পবিত্র আত্মার ভালোবাসায় প্রণোদিত হয়ে তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে মিনতি কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাইয়েরা, এখন আমি তোমাদের কাছে অনুরোধ করি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের এবং আত্মার ভালবাসায় তোমরা একসঙ্গে আমার জন্য প্রার্থনা কর ঈশ্বরের কাছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নিমিত্ত এবং ঈশ্বরের আত্মার প্রেমের নিমিত্ত আমি তোমাদিগকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমাদের নিমিত্ত প্রার্থনা দ্বারা আমার সহিত প্রাণপণ কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার দেওয়া ভালবাসার মধ্য দিয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের কাছে আমার জন্য আমার সংগে প্রার্থনার যুদ্ধ চালাতে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে এবং পাক-রূহের দেওয়া মহব্বতের মধ্য দিয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা আল্লাহ্‌র কাছে আমার জন্য আমার সংগে মুনাজাতের যুদ্ধ চালাতে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ভ্রাতৃবৃন্দ, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট এবং পবিত্র আত্মার প্রেমের অনুরোধে আমি তোমাদের মিনতি করছি, তোমরা একমত হয়ে একাগ্রচিত্তে আমার জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা নিবেদন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার একান্ত মিনতি তোমরা ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা কর৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দোহাই দিয়ে বলছি, পবিত্র আত্মার ভালোবাসায় প্রণোদিত হয়ে তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে মিনতি কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাইয়েরা, এখন আমি তোমাদের কাছে অনুরোধ করি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের এবং আত্মার ভালবাসায় তোমরা একসঙ্গে আমার জন্য প্রার্থনা কর ঈশ্বরের কাছে।