Romans 15:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমি এহুদিয়ার যে সব লোক ঈমান আনে নি সেই লোকদের থেকে রক্ষা পাই এবং জেরুশালেমের জন্য আমার যে পরিচর্যা, তা যেন পবিত্র লোকদের কাছে গ্রাহ্য হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রার্থনা করো, আমি যেন যিহূদিয়ার অবিশ্বাসীদের হাত থেকে উদ্ধারলাভ করি এবং জেরুশালেমে আমার সেবাকাজ যেন সেখানকার পবিত্রগণের কাছে গ্রহণযোগ্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমি যিহূদিয়াস্থ অবাধ্য লোকদের হইতে রক্ষা পাই, এবং যিরূশালেমের নিমিত্ত আমার যে পরিচর্য্যা, তাহা যেন পবিত্রদিগের নিকটে গ্রাহ্য হয়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রার্থনা কর, য়েন যিহূদিয়ায় অবিশ্বাসীদের হাত থেকে আমি রক্ষা পাই৷ প্রার্থনা কর য়েন জেরুশালেমের জন্য আমার সেবা সেখানকার পবিত্র ব্যক্তিরা গ্রহণ করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যেন যিহূদীয়ার অবাধ্য লোকদের থেকে রক্ষা পাই, এবং যিরূশালেমের কাছে আমার যে সেবা তা যেন পবিত্রদের কাছে গ্রহণ যোগ্য হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমি যিহূদিয়াস্থ অবাধ্য লোকদের হইতে রক্ষা পাই, এবং যিরূশালেমের নিমিত্ত আমার যে পরিচর্যা, তাহা যেন পবিত্রগণের নিকটে গ্রাহ্য হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা প্রার্থনা কর, যিহূদিয়াতে যারা ঈশ্বরকে অমান্য করে তাদের হাত থেকে যেন আমি রক্ষা পাই, আর যিরূশালেমের ঈশ্বরের লোকেরা যেন আমার এই সাহায্য গ্রহণ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মুনাজাত কর, এহুদিয়াতে যারা আল্লাহ্‌কে অমান্য করে তাদের হাত থেকে যেন আমি রক্ষা পাই, আর জেরুজালেমের আল্লাহ্‌র বান্দারা যেন আমার এই সাহায্য গ্রহণ করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রার্থনা কর, যেন যিহুদীয়াবাসী খ্রীষ্টবিদ্বেষীদের হাত থেকে আমি রক্ষা পাই এবং জেরুশালেমের খ্রীষ্টানরা যেন এই দান সানন্দে গ্রহণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রার্থনা কর, যেন যিহূদিয়ায় অবিশ্বাসীদের হাত থেকে আমি রক্ষা পাই৷ প্রার্থনা কর যেন জেরুশালেমের জন্য আমার সেবা সেখানকার পবিত্র ব্যক্তিরা গ্রহণ করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যেন যিহূদীয়ার অবাধ্য লোকদের থেকে রক্ষা পাই এবং যিরূশালেমের কাছে আমার যে সেবা তা যেন পবিত্রদের কাছে গ্রহণযোগ্য হয়,