Romans 15:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র ইচ্ছায় আমি যেন তোমাদের কাছে আনন্দে উপস্থিত হয়ে তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পরিণামে, আমি যেন ঈশ্বরের ইচ্ছায় সানন্দে তোমাদের কাছে যেতে পারি ও একত্র তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের নিকটে আনন্দে উপস্থিত হইয়া তোমাদের সঙ্গে প্রাণ জুড়াইতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ঈশ্বরের ইচ্ছা হলে আমি খুশি মনেই তোমাদের কাছে যাব এবং তোমাদের সঙ্গে কিছুকাল থেকে বিশ্রাম পাব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের কাছে গিয়ে আনন্দে তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের নিকটে আনন্দে উপস্থিত হইয়া তোমাদের সঙ্গে প্রাণ জুড়াইতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের ইচ্ছায় আমি খুশী মনেই তোমাদের কাছে যেতে পারব এবং তোমাদের সংগে থেকে প্রাণ জুড়াব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইন্শা-আল্লাহ্ আমি খুশী মনেই তোমাদের কাছে যেতে পারব এবং তোমাদের সংগে থেকে প্রাণ জুড়াব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে আমি আনন্দের সঙ্গে তোমাদের কাছে যাব এবং কিছুদিন তোমাদের সঙ্গে অবকাশ উপভোগ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বরের ইচ্ছা হলে আমি খুশি মনেই তোমাদের কাছে যাব এবং তোমাদের সঙ্গে কিছুকাল থেকে বিশ্রাম পাব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের কাছে গিয়ে আনন্দে তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।