Romans 15:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধৈর্যের ও উৎসাহের আল্লাহ্ এমন বর দিন, যাতে তোমরা মসীহ্ ঈসার অনুরূপে পরস্পর একমনা হও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ঈশ্বর সহিষ্ণুতা ও আশ্বাস দেন, তিনি তোমাদের মধ্যে পরস্পরের সঙ্গে ঐক্যের মনোভাব নিয়ে বাস করার ক্ষমতা প্রদান করুন যা খ্রীষ্ট যীশুর বিশ্বাসীদের পক্ষে মানানসই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধৈর্য্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রীষ্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা হও,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রার্থনা করি ঈশ্বর, যিনি সকল ধৈর্য্য ও উত্সাহের উত্স, তিনি য়েন তোমাদের খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করে একমনা হতে সাহায্য করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন ধৈর্য্যের ও সান্তনার ঈশ্বর তোমাদের এমন মন দিন যাতে তোমরা খ্রীষ্ট যীশুর মত একে অন্যের সঙ্গে তোমরা একমন হও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রীষ্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা হও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট যীশুর সংগে চলবার পথে ধৈর্য ও উৎসাহদাতা ঈশ্বর তোমাদের সকলের মন এক করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্ ঈসার সংগে চলবার পথে ধৈর্য ও উৎসাহদাতা আল্লাহ্ তোমাদের সকলের মন এক করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধৈর্য ও প্রেরণার উৎস ঈশ্বর তোমাদের এই বর দিন যেন খ্রীষ্টের আদর্শ অনুসরণ করে তোমরা সকলে একচিত্ত হও এবং একপ্রাণে সমস্বরে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রার্থনা করি ঈশ্বর, যিনি সকল ধৈর্য্য ও উৎসাহের উৎস, তিনি যেন তোমাদের খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করে একমনা হতে সাহায্য করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন ধৈর্য্যের ও সান্ত্বনার ঈশ্বর তোমাদের এমন মন দিন যাতে তোমরা খ্রীষ্ট যীশুর মত একে অন্যের সঙ্গে তোমরা একমন হও,