Romans 15:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি বলি যে, আল্লাহ্র সত্যের জন্যই মসীহ্ খৎনা সম্বন্ধীয় পরিচারক হয়েছেন, যেন তিনি পূর্বপুরুষদেরকে দেওয়া প্রতিজ্ঞাগুলো স্থির করেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি তোমাদের বলি, খ্রীষ্ট ইহুদিদের দাস হয়ে এসেছিলেন যেন পিতৃপুরুষদের প্রতি ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতিসমূহকে প্রমাণ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি বলি যে, ঈশ্বরের সত্যের জন্যই খ্রীষ্ট ত্বক্ছেদ সম্বন্ধীয় পরিচারক হইয়াছেন, যেন তিনি পিতৃপুরুষদিগকে দত্ত প্রতিজ্ঞা সকল স্থির করেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মনে রেখো ঈশ্বর ইহুদীদের পিতৃপুরুষদের কাছে য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করার জন্যই খ্রীষ্ট ইহুদীদের দাস হয়েছিলেন, য়েন ঈশ্বর য়ে বিশ্বস্ত তা প্রমাণ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমি বলি যে, ঈশ্বরের কথা যে সত্যি তা প্রমাণ করার জন্যই খ্রীষ্ট ত্বকচ্ছেদকারীদের দাস হয়েছিলেন, যেন তিনি পিতৃপুরুষদের দেওয়া প্রতিজ্ঞাগুলি ঠিক করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি বলি যে, ঈশ্বরের সত্যের জন্যই খ্রীষ্ট ত্বক্ছেদ সম্বন্ধীয় পরিচারক হইয়াছেন, যেন তিনি পিতৃপুরুষদিগকে দত্ত প্রতিজ্ঞা সকল স্থির করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে রেখো, ঈশ্বরের কথা যে সত্যি তা প্রমাণ করবার জন্য খ্রীষ্ট যিহূদীদের সেবাকারী হয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল, পূর্বপুরুষদের কাছে ঈশ্বর যে সব প্রতিজ্ঞা করেছিলেন তা যেন পূর্ণ হয় এবং তাঁর দয়ার জন্য অযিহূদীরা তাঁর গৌরব করে। এই বিষয়ে পবিত্র শাস্ত্রে লেখা আছে, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার গৌরব প্রকাশ করব আর তোমার সুনাম গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে রেখো, আল্লাহ্র কথা যে সত্যি তা প্রমাণ করবার জন্য মসীহ্ ইহুদীদের সেবাকারী হয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল, পূর্বপুরুষদের কাছে আল্লাহ্ যে সব ওয়াদা করেছিলেন তা যেন পূর্ণ হয় এবং তাঁর দয়ার জন্য অ-ইহুদীরা তাঁর প্রশংসা করে। এই বিষয়ে পাক-কিতাবে লেখা আছে, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার প্রশংসা করব আর তোমার সুনাম গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি বলি, পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সত্য রক্ষার জন্য খ্রীষ্ট ইহুদী জাতির সেবা করেছিলেন। সেই সঙ্গে অন্যান্য জাতিও যেন ঈশ্বরের করুণার জন্য তাঁর প্রশস্তি করতে পারে সেই কাজও করেছিলেন। শাস্ত্রে লেখা আছে, “এ জন্যই আমি সর্বজাতির মাঝে তোমার স্তবগান করব, করব তোমার নাম কীর্তন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো ঈশ্বর ইহুদীদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করার জন্যই খ্রীষ্ট ইহুদীদের দাস হয়েছিলেন, যেন ঈশ্বর যে বিশ্বস্ত তা প্রমাণ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি বলি যে, ঈশ্বরের কথা যে সত্যি তা প্রমাণ করার জন্যই খ্রীষ্ট ছিন্নত্বককারীদের দাস হয়েছিলেন, যেন তিনি পিতৃপুরুষদের দেওয়া প্রতিজ্ঞাগুলি ঠিক করেন,