Romans 16:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শান্তির আল্লাহ্ ত্বরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। আমাদের ঈসা মসীহের রহমত তোমাদের সহবর্তী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শান্তির ঈশ্বর অচিরেই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শান্তির ঈশ্বর ত্বরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শান্তির ঈশ্বর শীঘ্রই তোমাদের পায়ের নীচে শয়তানকে পিষে ফেলবেন৷ আমাদের প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শান্তির ঈশ্বর তাড়াতাড়ি শয়তানকে তোমাদের পায়ের তলায় দলিত করবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শান্তির ঈশ্বর ত্বরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শান্তিদাতা ঈশ্বর শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নীচে ফেলে গুঁড়িয়ে দেবেন। আমাদের প্রভু যীশুর দয়া তোমাদের উপরে থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শান্তিদাতা আল্লাহ্ শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নীচে ফেলে গুঁড়িয়ে দেবেন। আমাদের হযরত ঈসার রহমত তোমাদের উপরে থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে শান্তির আধার ঈশ্বর অবিলম্বে শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন। মঙ্গলময় প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের সহায় হোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শান্তির ঈশ্বর শীঘ্রই তোমাদের পায়ের নীচে শয়তানকে পিষে ফেলবেন৷ আমাদের প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শান্তির ঈশ্বর তাড়াতাড়ি শয়তানকে তোমাদের পায়ের তলায় দলিত করবেন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।