Romans 16:25 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি তোমাদেরকে সুস্থির করতে সমর্থ— আমার সুসমাচার অনুসারে ও ঈসা মসীহ্ বিষয়ক তবলিগ অনুযায়ী, সেই নিগূঢ়তত্ত্বের প্রকাশ অনুসারে যা অনাদিকাল থেকে গুপ্ত ছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তোমাদের প্রতিষ্ঠিত করতে সমর্থ, আমার সুসমাচারের দ্বারা ও যীশু খ্রীষ্ট-বিষয়ক ঘোষণার দ্বারা, অতীতে দীর্ঘকালব্যাপী যা অপ্রকাশিত ছিল, সেই গুপ্তরহস্যের প্রকাশ অনুসারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি তোমাদিগকে সুস্থির করিতে সমর্থ—আমার সুসমাচার অনুসারে ও যীশু খ্রীষ্ট-বিষয়ক প্রচার অনুসারে, সেই নিগূঢ়তত্ত্বের প্রকাশ অনুসারে, যাহা অনাদি কাল অবধি অকথিত ছিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু খ্রীষ্টের বিষয়ে য়ে সুসমাচার আমি প্রচার করি, সেই সুসমাচারের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে৷ অনেক যুগ ধরে ঈশ্বর তাঁর গোপন উদ্দেশ্যের বিষয় কারোর কাছে জ্ঞাত করেন নি; কিন্তু এখন সুসমাচারের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে; আর আমি সেইমত তা প্রচার করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি তোমাদেরকে স্থির রাখার ক্ষমতা আমার সুসমাচার অনুসারে ও যীশু খ্রীষ্ট-বিষয়ক প্রচার অনুসারে, সেই গোপন তত্ত্বের প্রকাশ অনুসারে, যা অনাদি কাল পর্য্যন্ত না বলা ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি তোমাদিগকে সুস্থির করিতে সমর্থ- আমার সুসমাচার অনুসারে ও যীশু খ্রীষ্ট-বিষয়ক প্রচার অনুসারে, সেই নিগূঢ়তত্ত্বের প্রকাশ অনুসারে, যাহা অনাদিকাল অবধি অকথিত ছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু খ্রীষ্টের বিষয়ে যে সুখবর আমি প্রচার করি সেই সুখবরের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে। অনেক যুগ ধরে ঈশ্বর তাঁর গুপ্ত উদ্দেশ্যের বিষয় কাউকে বলেন নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা মসীহের বিষয়ে যে সুসংবাদ আমি তবলিগ করি সেই সুসংবাদের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা আল্লাহ্র আছে। অনেক যুগ ধরে আল্লাহ্ তাঁর গোপন উদ্দেশ্যের বিষয় কাউকে বলেন নি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু খ্রীষ্টের বিষয়ে যে সুসমাচার আমি প্রচার করি, সেই সুসমাচারের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে৷ অনেক যুগ ধরে ঈশ্বর তাঁর গোপন উদ্দেশ্যের বিষয় কারোর কাছে জ্ঞাত করেন নি; কিন্তু এখন সুসমাচারের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে; আর আমি সেইমত তা প্রচার করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি তোমাদেরকে স্থির রাখার ক্ষমতা আমার সুসমাচার অনুসারেও যীশু খ্রীষ্ট-বিষয়ক প্রচার অনুসারে, সেই গোপন তত্ত্বের প্রকাশ অনুসারে, যা পূর্বকাল পর্যন্ত না বলা ছিল,