Romans 16:26 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এখন প্রকাশিত হয়েছে এবং নবীদের লেখা কিতাব দ্বারা, অনন্তকালীন আল্লাহ্র হুকুম অনুসারে, ঈমানের বাধ্য হবার জন্য, সর্বজাতির কাছে জানানো হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সম্প্রতি সনাতন ঈশ্বরের আদেশের দ্বারা প্রকাশিত ও ভাববাণীমূলক রচনাসমূহের দ্বারা ব্যক্ত হয়েছে, যেন সব জাতি বিশ্বাস করে ও তাঁর আজ্ঞাবহ হয়—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সম্প্রতি ব্যক্ত হইয়াছে, এবং ভাববাদিগণের লিখিত গ্রন্থ দ্বারা সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে, বিশ্বাসের আজ্ঞাবহতার নিমিত্তে, সর্ব্বজাতির নিকটে জ্ঞাত করা গিয়াছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনন্ত ঈশ্বরের আদেশ মতো ভাববাদীদের বাণীর মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে য়েন তারা খ্রীষ্টের ওপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যা এখন প্রকাশিত হয়েছে এবং ভাববাদীদের লেখা বই দিয়ে, অনন্ত ঈশ্বরের আদেশ মত, সবাইকে বিশ্বাসে অনুগত করার জন্য, সব জাতির লোকদের কাছে জানানো গেছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সমপ্রতি ব্যক্ত হইয়াছে, এবং ভাববাদিগণের লিখিত গ্রন্থদ্বারা, সনাতন ঈশ্বরের আদেশ অনুসারে, বিশ্বাসের আজ্ঞাবহতার নিমিত্তে, সর্বজাতির নিকটে জ্ঞাত করা গিয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন সুখবরের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেইমত আমি প্রচার করছি। অনন্ত ঈশ্বরের আদেশ মত নবীদের লেখার মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা খ্রীষ্টের উপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন সুসংবাদের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেইমত আমি তবলিগ করছি। অনন্ত আল্লাহ্র হুকুম মত নবীদের লেখার মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা মসীহের উপর ঈমান এনে আল্লাহ্র বাধ্য হতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনন্ত ঈশ্বরের আদেশ মতো ভাববাদীদের বাণীর মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে যেন তারা খ্রীষ্টের ওপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যা এখন প্রকাশিত হয়েছে এবং ভাববাদীদের লেখা ঈশ্বরের বাক্য দিয়ে, অনন্ত ঈশ্বরের আদেশমত, সবাইকে বিশ্বাসে অনুগত করার জন্য, সব জাতির লোকদের কাছে প্রচার করা হয়েছে,