Romans 16:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁদের গৃহস্থিত মণ্ডলীকেও সালাম জানাও। আমার প্রিয় ইপেনিত, যিনি এশিয়া প্রদেশে মসীহ্‌কে প্রথম গ্রহণ করেছিলেন, তাঁকে সালাম জানাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীকেও অভিনন্দন জানিয়ো। আমার প্রিয় বন্ধু ইপেনিতকেও অভিবাদন জানিয়ো। তিনি এশিয়া প্রদেশে সর্বপ্রথম খ্রীষ্টকে গ্রহণ করে পরিবর্তিত হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাদের গৃহস্থিত মণ্ডলীকেও মঙ্গলবাদ কর। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্টের উদ্দেশে এশিয়া দেশের অগ্রিমাংশ, তাঁহাকে মঙ্গলবাদ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের গৃহে য়ে মণ্ডলী সমবেত হন, তাদেরও শুভেচ্ছা জানিও৷ আমার প্রিয় বন্ধু ইপেনিতকেও শুভেচ্ছা জানাও, এশিয়ার মধ্যে সেই প্রথম ধর্মান্তরিত হয়ে খ্রীষ্ট ধর্ম গ্রহণ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁদের বাড়ির মন্ডলীকেও শুভেচ্ছা জানাও। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্টের জন্য এশিয়া দেশের প্রথম তাঁকে শুভেচ্ছা জানাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাদের গৃহস্থিত মণ্ডলীকেও মঙ্গলবাদ কর। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্টের উদ্দেশে এশিয়া দেশের অগ্রিমাংশ, তাঁহাকে মঙ্গলবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের বাড়ীতে যারা মণ্ডলী হিসাবে একসংগে মিলিত হয় তাদেরও শুভেচ্ছা জানায়ো। এশিয়া প্রদেশে প্রথম যিনি খ্রীষ্টকে গ্রহণ করেছিলেন আমার সেই প্রিয় বন্ধু ইপেনিতকে শুভেচ্ছা জানায়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের বাড়ীতে যারা জামাত হিসাবে একসংগে মিলিত হয় তাদেরও সালাম জানায়ো। এশিয়া প্রদেশে প্রথম যিনি মসীহ্‌কে গ্রহণ করেছিলেন আমার সেই প্রিয় বন্ধু ইপেনিতকে সালাম জানায়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের গৃহে সমবেত ভক্তমণ্ডলীকে আমার অভিনন্দন জানিও। আমার প্রিয় ইপোনিতকেও অভিনন্দন জানিও। তিনিই এশিয়া প্রদেশে সর্বপ্রথম খ্রীষ্টধর্মে দীক্ষিত ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের গৃহে যে মণ্ডলী সমবেত হন, তাদেরও শুভেচ্ছা জানিও৷ আমার প্রিয় বন্ধু ইপেনিতকেও শুভেচ্ছা জানাও, এশিয়ার মধ্যে সেই প্রথম ধর্মান্তরিত হয়ে খ্রীষ্ট ধর্ম গ্রহণ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের বাড়ির মণ্ডলীকেও শুভেচ্ছা জানাও। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্টের জন্য এশিয়া দেশের প্রথম ফল স্বরূপ তাঁকে শুভেচ্ছা জানাও।