Romans 16:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার স্বজাতীয় ও আমার সহবন্দী আন্দ্রনীক্‌ ও যুনিয়কে সালাম জানাও; তাঁরা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার আগে মসীহে ঈমান এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার আত্মীয় আন্দ্রনিক ও জুনিয়াকে অভিবাদন জানাও, যাঁরা আমারই সঙ্গে কারাবন্দি ছিলেন। প্রেরিতশিষ্যদের মধ্যে তাঁরা সুপরিচিত এবং আমার পূর্বেই তাঁরা খ্রীষ্টের শরণাগত হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার স্বজাতীয় ও আমার সহবন্দি আন্দ্রনীক ও যূনিয়কে মঙ্গলবাদ কর; তাঁহারা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার পূর্ব্বে খ্রীষ্টের আশ্রিত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আন্দ্রনীক ও যূনিয়কে শুভেচ্ছা জানিও, তাঁরা আমার স্বজাতি, আমার সঙ্গে তাঁরা কারাগারে বন্দী ছিলেন৷ তাঁরা প্রেরিতদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি৷ আমার আগেই তাঁরা খ্রীষ্টে ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার স্বজাতীয় ও আমার সহবন্দি আন্দ্রনীক ও যুনিয়কে শুভেচ্ছা জানাও, তাঁরা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার আগে খ্রীষ্টের আশ্রিত হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার স্বজাতীয় ও আমার সহবন্দি আন্দ্রনীক ও যুনিয়কে মঙ্গলবাদ কর; তাঁহারা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার পূর্বে খ্রীষ্টের আশ্রিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা আমারই মত যিহূদী এবং আমার সংগে তাঁরাও জেলে বন্দী ছিলেন। প্রেরিত্‌দের মধ্যে তাঁরা খুব সম্মানিত লোক। তাঁরা আমার আগেই খ্রীষ্টের উপর বিশ্বাস করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা আমারই মত ইহুদী এবং আমার সংগে তাঁরাও জেলে বন্দী ছিলেন। সাহাবীদের মধ্যে তাঁরা খুব সম্মানিত লোক। তাঁরা আমার আগেই মসীহের উপর ঈমান এনেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার স্বজাতি ও কারাসঙ্গী আন্দ্রনিকাস ও জুনিয়াসকে অভিনন্দন জানিও। প্রেরিত-শিষ্যদের মধ্যে তাঁরা বিশিষ্ট এবং আমার পূর্বেই তাঁরা খ্রীষ্টের শরণাগত হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আন্দ্রনীক ও যূনিয়কে শুভেচ্ছা জানিও, তাঁরা আমার স্বজাতি, আমার সঙ্গে তাঁরা কারাগারে বন্দী ছিলেন৷ তাঁরা প্রেরিতদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি৷ আমার আগেই তাঁরা খ্রীষ্টে ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার স্বজাতীয় ও আমার সহবন্দি আন্দ্রনীক ও যুনিয়কে শুভেচ্ছা জানাও, তাঁরা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার আগে খ্রীষ্টের আশ্রিত হন।