Romans 2:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে অ-ইহুদীরা কোন শরীয়ত পায় নি, তারা যখন স্বভাবত শরীয়ত অনুযায়ী আচরণ করে, তখন কোন শরীয়ত না পেলেও তাদের নিজেদের শরীয়ত নিজেরাই হয়ে ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাস্তবিক ক্ষেত্রে অইহুদিদের কাছে বিধান না থাকলেও, তারা যখন স্বাভাবিকভাবে বিধানসম্মত আচরণ করে, তখন তাদের কাছে বিধান না থাকলেও তারা নিজেরাই নিজেদের বিধান হয়ে ওঠে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যে পরজাতিরা কোন ব্যবস্থা পায় নাই, তাহারা যখন স্বভাবতঃ ব্যবস্থানুযায়ী আচরণ করে, তখন কোন ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অইহুদীরা কোন বিধি-ব্যবস্থা পায় নি, অথচ তারা যখন স্বভাবতঃ বিধি-ব্যবস্থা অনুযাযী কাজ করে তখন তারা নিজেরাই নিজেদের বিধি-ব্যবস্থা৷ যদিও তাদের অধিকারে কোন বিধি-ব্যবস্থা নেই তবুও এটাই সত্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যখন অন্য জাতির কোনো নিয়ম কানুন থাকে না, আবার তারা যখন সাধারণত নিয়ম কানুন অনুযায়ী আচার ব্যবহার করে, তখন কোন নিয়ম কানুন না থাকলেও নিজেরাই নিজেদের নিয়ম কানুন হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যে পরজাতিরা কোন ব্যবস্থা পায় নাই, তাহারা যখন স্বভাবতঃ ব্যবস্থানুযায়ী আচরণ করে, তখন কোন ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অযিহূদীরা মোশির আইন-কানুন পায় নি, কিন্তু তবুও তারা যখন নিজে থেকেই আইন-কানুন মত কাজ করে তখন আইন-কানুন না পেয়েও তারা নিজেরাই নিজেদের আইন-কানুন হয়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অ-ইহুদীরা মূসার শরীয়ত পায় নি, কিন্তু তবুও তারা যখন নিজে থেকেই শরীয়ত মত কাজ করে তখন শরীয়ত না পেয়েও তারা নিজেরাই নিজেদের শরীয়ত হয়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী ছাড়া অন্যান্য জাতি, যারা মেআশির বিধান জানে না, তারা যদি স্বাভাবিক ভাবে বিধানসঙ্গত আচরণ করে, তাহলে বিধান না জানা সত্ত্বেও তাদের স্বাভাবিক আচরণই তাদের পক্ষে বিধানস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অইহুদীরা কোন বিধি-ব্যবস্থা পায় নি, অথচ তারা যখন স্বভাবতঃ বিধি-ব্যবস্থা অনুযায়ী কাজ করে তখন তারা নিজেরাই নিজেদের বিধি-ব্যবস্থা৷ যদিও তাদের অধিকারে কোন বিধি-ব্যবস্থা নেই তবুও এটাই সত্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যখন অযিহূদীর কোনো নিয়ম কানুন থাকে না, আবার তারা যখন সাধারণত নিয়ম কানুন অনুযায়ী আচার ব্যবহার করে, তখন কোন নিয়ম কানুন না থাকলেও নিজেরাই নিজেদের নিয়ম কানুন হয়;