Romans 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেদিন আল্লাহ্‌ আমার তবলিগকৃত ইঞ্জিল অনুসারে ঈসা মসীহ্‌ দ্বারা মানুষের গুপ্ত বিষয়গুলোর বিচার করবেন সেদিন তা প্রকাশিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি সুসমাচারের এই বার্তা প্রচার করি—সেইদিন আসছে যেদিন ঈশ্বর, যীশু খ্রীষ্টের মাধ্যমে, মানুষের সব গুপ্ত বিষয় বিচার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশু খ্রীষ্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকলের বিচার করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এসব তখনই ঘটবে যখন ঈশ্বর, যীশু খ্রীষ্টের মাধ্যমে মানুষের সকল গুপ্ত বিষয়ের বিচার করবেন৷ য়ে সুসমাচার আমি লোকদের কাছে প্রচার করি তা এই কথাই বলছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে দিন ঈশ্বর যখন আমার সুসমাচার অনুযায়ী যীশু খ্রীষ্টের মাধ্যমে মানুষদের গোপন বিষয়গুলি বিচার করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশু খ্রীষ্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকলের বিচার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যেদিন যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে মানুষের গোপন সব কিছুর বিচার করবেন সেই দিনই তা প্রকাশ পাবে। আমি যে সুখবর প্রচার করি সেই অনুসারেই এই বিচার হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ যেদিন ঈসা মসীহের মধ্য দিয়ে মানুষের গোপন সব কিছুর বিচার করবেন সেই দিনই তা প্রকাশ পাবে। আমি যে সুসংবাদ তবলিগ করি সেই অনুসারেই এই বিচার হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে সকলল মানুষের গুপ্ত বিষয়ের বিচার করবেন —এই সুসমাচারই আমি প্রচার করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব তখনই ঘটবে যখন ঈশ্বর, যীশু খ্রীষ্টের মাধ্যমে মানুষের সকল গুপ্ত বিষয়ের বিচার করবেন৷ যে সুসমাচার আমি লোকদের কাছে প্রচার করি তা এই কথাই বলছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিন ঈশ্বর আমার প্রচারিত সুসমাচার অনুযায়ী খ্রীষ্ট যীশুর মাধ্যমে মানুষদের গোপন বিষয়গুলি বিচার করবেন।