Romans 2:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিশ্চয় বুঝেছ যে, তুমিই অন্ধদের পথ প্রদর্শক, যারা অন্ধকারে বাস করে তুমিই তাদের নূর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তুমি নিশ্চিতরূপে উপলব্ধি করেছ যে, তুমিই অন্ধের একজন পথপ্রদর্শক, যারা অন্ধকারে আছে, তাদের পক্ষে এক জ্যোতিস্বরূপ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিশ্চয় বুঝিয়াছ যে, তুমিই অন্ধদের পথ-দর্শক, অন্ধকারবাসীদের দীপ্তি,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা ঠিক পথ চেনে না তুমি মনে কর এমন লোকদের তুমি একজন পথ প্রদর্শক৷ তুমি মনে কর যাঁরা অন্ধকারে আছে তুমি তাদের কাছে জ্য়োতিঃস্বরূপ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি তুমি নিশ্চিত মনে কর যে তুমিই অন্ধদের পথ-দর্শক, এবং আলো যারা অন্ধকারে বাস করছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিশ্চয় বুঝিয়াছ যে, তুমিই অন্ধদের পথপ্রদর্শক, অন্ধকারবাসীদের দীপ্তি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি মনে কর তুমি অন্ধদের পথ দেখাচ্ছ। তুমি ভাব, যারা অন্ধকারে আছে তাদের কাছে তুমি আলোর মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মনে কর তুমি অন্ধদের পথ দেখা"ছ। তুমি ভাব, যারা অন্ধকারে আছে তাদের কাছে তুমি নূরের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তুমি এ সম্বন্ধে নিঃসংশয় যে তুমি অন্ধের পথপ্রদর্শক, অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তির কাছে আলোকস্বরূপ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা ঠিক পথ চেনে না তুমি মনে কর এমন লোকদের তুমি একজন পথ প্রদর্শক৷ তুমি মনে কর যারা অন্ধকারে আছে তুমি তাদের কাছে জ্যোতিস্বরূপ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি নিশ্চিত মনে কর যে তুমিই অন্ধদের পথ-দর্শক এবং আলো যারা অন্ধকারে বাস করছে,