Romans 2:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে জেনা না করার কথা বলছো, তুমি কি জেনা করছো না? তুমি যে মূর্তিপূজা ঘৃণা করছো, তুমি কি দেবালয়ের সম্পদ লুট করছো না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বলে থাকো, লোকেরা যেন ব্যভিচার না করে, অথচ তুমি নিজে কি ব্যভিচার করছ? তুমি যে প্রতিমাদের ঘৃণা করো, তুমি কি মন্দির লুট করছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে ব্যভিচার করিতে নাই বলিতেছ, তুমি কি ব্যভিচার করিতেছ? তুমি যে প্রতিমা ঘৃণা করিতেছ, তুমি কি দেবালয় লুট করিতেছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি বল লোকে য়েন য়ৌন পাপে লিপ্ত না হয়; কিন্তু তুমি নিজে সেই পাপে পাপী৷ তুমি প্রতিমা ঘৃণা কর; কিন্তু মন্দির থেকে চুরি কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি যে ব্যভিচার করতে নাই বলছ, তুমি কি ব্যভিচার করছ? তুমি যে মূর্ত্তি পূজা ঘৃণা করছ, তখন কি তুমি মন্দির থেকে ডাকাতি করছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে ব্যভিচার করিতে নাই বলিতেছ, তুমি কি ব্যভিচার করিতেছ না? তুমি যে প্রতিমা ঘৃণা করিতেছ, তুমি কি দেবালয় লুট করিতেছ না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বলে থাক, “ব্যভিচার কোরো না,” কিন্তু তুমি নিজেই কি ব্যভিচার করছ না? তুমি তো প্রতিমা ঘৃণা কর, কিন্তু তুমি কি নিজেই প্রতিমার মন্দিরে গিয়ে চুরি করছ না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বলে থাক, “জেনা কোরো না,” কিন্তু তুমি নিজেই কি জেনা করছ না? তুমি তো মূর্তি ঘৃণা কর, কিন্তু তুমি কি নিজেই মূর্তির মন্দিরে গিয়ে চুরি করছ না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলে থাক, ‘ব্যভিচার করো না’ কিন্তু তুমি নিজে কি ব্যভিচারী নও? তুমি প্রতিমা পূজা ঘৃণা কর কিন্তু তুমি কি তাদের মন্দিরের সম্পদ ঘরে আন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বল লোকে যেন যৌন পাপে লিপ্ত না হয়; কিন্তু তুমি নিজে সেই পাপে পাপী৷ তুমি প্রতিমা ঘৃণা কর কিন্তু মন্দির থেকে চুরি কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে ব্যভিচার করতে নাই বলছ, তুমি কি ব্যভিচার করছ? তুমি যে মুর্ত্তিপূজা ঘৃণা করছ, তখন কি তুমি মন্দির থেকে ডাকাতি করছ?