Romans 2:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব খৎনা-না-করানো লোক যদি শরীয়তের দাবি-দাওয়া পালন করে, তবে তার অখৎনা কি খৎনা বলে গণিত হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের সুন্নত হয়নি, তারা যদি বিধানের নির্দেশ পালন করে, তাহলে তারা কি সুন্নতপ্রাপ্ত বলে গণ্য হবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অচ্ছিন্নত্বক্‌ লোক যদি ব্যবস্থার বিধি সকল পালন করে, তবে তাহার অত্বক্‌ছেদ কি ত্বক্‌ছেদ বলিয়া গণিত হইবে না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অইহুদীরা সুন্নত করায় না; কিন্তু সুন্নত ছাড়াই যদি তারা বিধি-ব্যবস্থার নির্দেশ মেনে চলে তাহলে কি তারা সুন্নতের মতই হবে না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব যদি অচ্ছিন্নত্বক্ লোক ব্যবস্থার নিয়ম কানুন সব পালন করে, তবে তার অত্বকছেদ কি ত্বকছেদ বলে ধরা হবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহার অত্বক্‌ছেদ কি ত্বক্‌ছেদ বলিয়া গণিত হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য কোন সুন্নত-না-করানো লোক যদি আইন-কানুনের দাবি-দাওয়া মেনে চলে তবে ঈশ্বর কি তাকে সুন্নত করানো হয়েছে বলেই ধরবেন না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য কোন খৎনা-না-করানো লোক যদি শরীয়তের দাবি-দাওয়া মেনে চলে তবে আল্লাহ্‌ কি তাকে খৎনা করানো হয়েছে বলেই ধরবেন না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুরূপভাবে সুন্নত সংস্কারবিহীন কোন লোক যদি বিধানের আজ্ঞা পালন করে তাহলে তার সুন্নত হয়েছে বলে কি ধরা হবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অইহুদীরা সুন্নত করায় না; কিন্তু সুন্নত ছাড়াই যদি তারা বিধি-ব্যবস্থার নির্দেশ মেনে চলে তাহলে কি তারা সুন্নতের মতই হবে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যদি অত্বকছেদ লোক ব্যবস্থার নিয়ম কানুন সব পালন করে, তবে তার অত্বকছেদ কি ত্বকছেদ বলে ধরা হবে না?