Romans 2:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর স্বাভাবিক খৎনা-না-করানো লোক যদি শরীয়ত পালন করে, তবে লেখা শরীয়ত ও খৎনা সত্ত্বেও শরীয়ত লঙ্ঘন করছো যে তুমি, সে কি তোমাকে দোষী করবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ব্যক্তি শারীরিকরূপে সুন্নতপ্রাপ্ত নয় অথচ বিধান পালন করে, সে তোমাকে অপরাধী সাব্যস্ত করবে, কারণ তোমার কাছে লিখিত বিধি থাকা ও সুন্নত হওয়া সত্ত্বেও তুমি বিধান অমান্য করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্বাভাবিক অচ্ছিন্নত্বক্ লোক যদি ব্যবস্থা পালন করে, তবে অক্ষর ও ত্বক্ছেদ সত্ত্বেও ব্যবস্থা লঙ্ঘন করিতেছ যে তুমি, সে কি তোমার বিচার করিবে না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীরা, তোমাদের লিখিত বিধি-ব্যবস্থা ও সুন্নত প্রথা আছে; কিন্তু তোমরা বিধি-ব্যবস্থা লঙঘন কর৷ তাই যাদের দৈহিকভাবে সুন্নত হয়নি অথচ বিধি-ব্যবস্থা মেনে চলে, তারা দেখিয়ে দেবে য়ে তোমরা ইহুদীরা দোষী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যার ত্বকছেদ করা হয় নি এমন লোক যদি নিয়ম কানুন মেনে চলে, তবে তোমার কাছে লিখিত আইন কানুন থাকা ও ত্বকচ্ছেদ সত্ত্বেও যদি তুমি নিয়ম কানুন অমান্য কর, সে লোকটি কি তোমার বিচার করবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্বাভাবিক অচ্ছিন্নত্বক্ লোক যদি ব্যবস্থা পালন করে, তবে শাস্ত্র ও ত্বক্ছেদ সত্ত্বেও ব্যবস্থা লঙ্ঘন করিতেছ যে তুমি, সে কি তোমার বিচার করিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার কাছে তো লেখা আইন-কানুন আছে এবং তোমার সুন্নত করানোও হয়েছে। কিন্তু তুমি যদি আইন-কানুন অমান্য কর তবে যার সুন্নত করানো হয় নি অথচ আইন- কানুন পালন করছে, সে কি আইন অমান্য করবার জন্য তোমাকে দোষী করবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কাছে তো লেখা শরীয়ত আছে এবং তোমার খৎনা করানোও হয়েছে। কিন্তু তুমি যদি শরীয়ত অমান্য কর তবে যার খৎনা করানো হয় নি অথচ শরীয়ত পালন করছে, সে কি আইন অমান্য করবার জন্য তোমাকে দোষী করবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দৈহিকভাবে সুন্নতবিহীন হয়েও যারা বিধানের অনুজ্ঞা পালন কর এ তারা তেআমার বিচার করবেই, কারণ লিখিত বিধান তুমি পেয়েছ, পেয়েছ সুন্নত সংস্কারও, কিন্তু তা সত্ত্বেও তুমি বিধান লঙ্খন করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীরা, তোমাদের লিখিত বিধি-ব্যবস্থা ও সুন্নত প্রথা আছে; কিন্তু তোমরা বিধি-ব্যবস্থা লঙঘন কর৷ তাই যাদের দৈহিকভাবে সুন্নত হয়নি অথচ বিধি-ব্যবস্থা মেনে চলে, তারা দেখিয়ে দেবে যে তোমরা ইহুদীরা দোষী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার ত্বকছেদ করা হয়নি এমন লোক যদি নিয়ম কানুন মেনে চলে, তবে তোমার কাছে লিখিত আইন কানুন থাকা ও ত্বকচ্ছেদ সত্বেও যদি তুমি নিয়ম কানুন অমান্য কর, সে লোকটি কি তোমার বিচার করবে না?