Romans 2:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বাইরে যে ইহুদী সে ইহুদী নয় এবং দেহের বাইরে কৃত খৎনাই যে প্রকৃত খৎনা তা নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো ব্যক্তি বাহ্যিকরূপে ইহুদি হলে সে ইহুদি নয়, আবার সুন্নতও নিছক বাহ্যিক ও শরীরে কৃত কোনও কাজ নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বাহিরে যে যিহূদী সে যিহূদী নয়, এবং বাহিরে মাংসে কৃত যে ত্বক্‌ছেদ তাহা ত্বক্‌ছেদ নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাহ্যিকভাবে ইহুদী হলেই প্রকৃত ইহুদী হওয়া যায় না, এবং পূর্ণ অর্থে বাহ্যিক সুন্নত প্রকৃত সুন্নত নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ বাইরে থেকে যে যিহূদী সে যিহূদী নয়, এবং দেহের বাইরে যে ত্বকছেদ তাহা ত্বকছেদ নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বাহিরে যে যিহূদী সে যিহূদী নয়, এবং বাহিরে মাংসে কৃত যে ত্বক্‌ছেদ তাহা ত্বক্‌ছেদ নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল বাইরের দিক থেকে যে যিহূদী সে আসল যিহূদী নয়। দেহের বাইরে সুন্নত করানো হলেই যে আসল সুন্নত করানো হল তাও নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল বাইরের দিক থেকে যে ইহুদী সে আসল ইহুদী নয়। শরীরের বাইরে খৎনা করানো হলেই যে আসল খৎনা করানো হল তাও নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাহ্যিক সংস্কার অনুসারী ইহুদী যেমন প্রকৃত ইহুদী নয়, তেমনি সুন্নত সংস্কারের দৈহিক চিহ্নই প্রকৃত সুন্নত সংস্কার নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাহ্যিকভাবে ইহুদী হলেই প্রকৃত ইহুদী হওয়া যায় না, এবং পূর্ণ অর্থে বাহ্যিক সুন্নত প্রকৃত সুন্নত নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাইরে থেকে যে ইহূদি সে ইহূদি নয় এবং দেহের বাইরে যে ত্বকছেদ তাহা প্রকৃত ত্বকছেদ নয়।