Romans 2:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে মানুষ, যারা এরকম আচরণ করে, তুমি যখন তাদের বিচার করে থাক, আবার নিজেও তেমনি করে থাক, তখন তুমি কি আল্লাহ্‌র বিচার এড়াবে বলে মনে করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, তোমরা যখন নিছক মানুষ হয়ে তাদের উপরে শাস্তি ঘোষণা করো অথচ নিজেরাও একই কাজ করো, তখন কি মনে হয় যে তোমরা ঈশ্বরের ন্যায়বিচার এড়াতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে মনুষ্য, যাহারা এইরূপ আচরণ করে, তুমি যখন তাহাদের বিচার করিয়া থাক, আবার আপনিও তদ্রূপ করিয়া থাক, তখন তুমি কি এই মীমাংসা করিতেছ যে, তুমি ঈশ্বরের বিচার এড়াইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি তাদের বিচার করে থাক; কিন্তু তুমি নিজেও তাদের মত সেই সব মন্দ কাজ কর৷ তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ য়ে ঈশ্বর তোমার বিচার করবেন৷ তুমি তার বিচার এড়াতে পারবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে মানুষগণ, যারা এইসব কাজ করে তুমি তাদের বিচার কর আবার তুমিও সেই একই কাজ কর। তবে তুমি কি ঈশ্বরের বিচার থেকে রেহাই পাবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে মনুষ্য, যাহারা এইরূপ আচরণ করে, তুমি যখন তাহাদের বিচার করিয়া থাক, আবার আপনিও তদ্রূপ করিয়া থাক, তখন তুমি কি এই মীমাংসা করিতেছ যে, তুমি ঈশ্বরের বিচার এড়াইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কাজের জন্য তুমি অন্যদের দোষ দিচ্ছ সেই একই কাজ যখন তুমি নিজেও কর তখন কি ঈশ্বরের শাস্তির হাত থেকে রেহাই পাবে বলে মনে কর?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কাজের জন্য তুমি অন্যদের দোষ দিচ্ছ সেই একই কাজ যখন তুমি নিজেও কর তখন কি আল্লাহ্‌র শাস্তির হাত থেকে রেহাই পাবে বলে মনে কর?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এসব যারা করে তুমি তাদের বিচার করছ, অথচ নিজেরাও তাই করছ। তুমি কি মনে কর যে তুমি ঈশ্বরের বিচার এড়াতে পারবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তাদের বিচার করে থাক; কিন্তু তুমি নিজেও তাদের মত সেই সব মন্দ কাজ কর৷ তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে ঈশ্বর তোমার বিচার করবেন৷ তুমি তাঁর বিচার এড়াতে পারবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভাইগণ, যারা এই সব কাজ করে তুমি তাদের বিচার কর আবার তুমিও সেই একই কাজ কর। তবে তুমি কি ঈশ্বরের বিচার থেকে রেহাই পাবে?