Romans 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সৎকর্মের সঙ্গে ধৈর্য সহযোগে যারা মহিমা, সমাদর ও অক্ষয়তার খোঁজ করে, তাদেরকে তিনি অনন্ত জীবন দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নিরবচ্ছিন্ন সৎকর্মের দ্বারা মহিমা, সমাদর ও অক্ষয়তা অনুসরণ করে তিনি তাদের অনন্ত জীবন দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সৎক্রিয়ায় ধৈর্য্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা অবিরাম তাদের সত্‌ক্রিয়া দ্বারা মহিমা, সম্মান এবং অমরত্বের অন্বেষণ করে, ঈশ্বর তাদের অনন্ত জীবনের অধিকারী করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা ধৈর্য্যের সঙ্গে ভালো কাজ করে গৌরব, সন্মান এবং সততায় অটল তারা অনন্ত জীবন পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ধৈর্যের সংগে ভাল কাজ করে ঈশ্বরের কাছ থেকে গৌরব, সম্মান এবং ধ্বংসহীন জীবন পেতে চায়, ঈশ্বর তাদেরই অনন্ত জীবন দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ধৈর্যের সংগে ভাল কাজ করে আল্লাহ্‌র কাছ থেকে প্রশংসা, সম্মান এবং ধ্বংসহীন জীবন পেতে চায়, আল্লাহ্‌ তাদেরই অনন্ত জীবন দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সৎকর্মে একনিষ্ঠ, গৌরব, সম্মান ও অবিনাশী জীবনের অন্বেষী, তাদের তিনি দান করেন শাশ্বত জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা অবিরাম তাদের সতক্রিয়া দ্বারা মহিমা, সম্মান এবং অমরত্বের অন্বেষণ করে, ঈশ্বর তাদের অনন্ত জীবনের অধিকারী করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ধৈর্য্যের সঙ্গে ভালো কাজ করে গৌরব, সম্মান এবং সততায় অটল তারা অনন্ত জীবন পাবে।