Romans 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইহুদীর বেশি কি সুযোগ-সুবিধা আছে? খৎনা করানোরই বা মূল্য কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, একজন ইহুদি হওয়ার সুবিধা কী বা সুন্নত হলেই বা কী লাভ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যিহূদীর বেশি কি আছে? ত্বক্‌ছেদেরই বা লাভ কি? তাহা সর্ব্বপ্রকারে প্রচুর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে ইহুদীদের এমন কি সুবিধা আছে যা অন্যলোকদের নেই? সুন্নতেরই বা মূল্য কি?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে যিহূদীদের বিশেষ সুবিধা কি আছে? এবং ত্বকছেদ করেই বা লাভ কি? এটা সব দিক থেকে মহান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যিহূদীর বেশী কি আছে? ত্বক্‌ছেদেরই বা লাভ কি? তাহা সর্বপ্রকারে প্রচুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা-ই যদি হয় তবে যিহূদীদের বিশেষ কি লাভ হয়েছে? সুন্নত করাবারই বা মূল্য কি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা-ই যদি হয় তবে ইহুদীদের বিশেষ কি লাভ হয়েছে? খৎনা করাবারই বা মূল্য কি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে ইহুদী হবার সার্থকতা কি? আর সুন্নত-সংস্কারেরই বা মূল্য কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে ইহুদীদের এমন কি সুবিধা আছে যা অন্য লোকদের নেই? সুন্নতেরই বা মূল্য কি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে ইহূদিদের বিশেষ সুবিধা কি আছে? এবং ত্বকছেদ করেই বা লাভ কি?