Romans 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলেই বিপথে গেছে, তারা একসঙ্গে অকর্মণ্য হয়েছে; দয়া দেখায় এমন কেউই নেই, এক জনও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলেই বিপথগামী হয়েছে, তারা একসঙ্গে অকর্মণ্য হয়ে পড়েছে, সৎকর্ম করে এমন কেউই নেই, একজনও নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্ম্মণ্য হইয়াছে; সৎকর্ম্ম করে এমন কেহই নাই, এক জনও নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সকলেই ঈশ্বর হতে দূরে সরে গেছে, সকলেই অপদার্থ, কেউই ভাল কাজ করে না, একজনও না!’গীতসংহিতা 14:1-3
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা সবাই বিপথে গিয়েছে, তারা একসঙ্গে অকেজো হয়েছে; এমন কেউ নেই যে ভালো কাজ করে, না, এতজনের মধ্যে একজনও নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলেই বিপথে গিয়াছে, তাহারা এক সঙ্গে অকর্মণ্য হইয়াছে; সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে। ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে। ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলেই পথভ্রষ্ট, সমভাবে কলুষিত সকলেই,সৎকর্ম করে এমন একজনও নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলেই ঈশ্বর হতে দূরে সরে গেছে, সকলেই অপদার্থ, কেউই ভাল কাজ করে না, একজনও না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সবাই বিপথে গিয়েছে, তারা একসঙ্গে অকেজো হয়েছে; এমন কেউ নেই যে ভালো কাজ করে, না, এতজনের মধ্যে একজনও নেই।