Romans 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার মিথ্যায় যদি আল্লাহ্‌র সত্য তাঁর গৌরবার্থে উপচে পড়ে, তবে আমিও বা এখন গুনাহ্‌গার বলে আর বিচারের সম্মুখীন হচ্ছি কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ হয়তো তর্ক করতে পারে, “আমার মিথ্যাচার যদি ঈশ্বরের সত্যতা বৃদ্ধি করে ও এভাবে তাঁর মহিমা বৃদ্ধি পায়, তাহলে আমি এখনও কেন পাপী বলে অভিযুক্ত হচ্ছি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমার মিথ্যায় যদি ঈশ্বরের সত্য তাঁহার গৌরবার্থে উপচিয়া পড়ে, তবে আমিও বা এখন পাপী বলিয়া আর বিচারিত হইতেছি কেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ আবার বলতে পারেন, ‘যদি আমার মিথ্যার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় তবে পাপী হিসেবে আমার বিচার কেন হয়?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমার মিথ্যার মাধ্যমে যদি ঈশ্বরের সত্য প্রকাশ পায় এবং তাঁর গৌরব উপচিয়া পড়ে, তবে আমি এখনও পাপী বলে বিচারিত হচ্ছি কেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমার মিথ্যায় যদি ঈশ্বরের সত্য তাঁহার গৌরবার্থে উপচিয়া পড়ে, তবে আমিও বা এখন পাপী বলিয়া আর বিচারিত হইতেছি কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ হয়তো বলবে, “আমার মিথ্যা কথা বলবার দরুন আরও ভালভাবে প্রকাশ পায় যে, ঈশ্বর সত্যবাদী। এতে যখন ঈশ্বর গৌরব লাভ করেন তখন পাপী বলে আমাকে দোষী করা হয় কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ হয়তো বলবে, “আমার মিথ্যা কথা বলবার দরুন আরও ভালভাবে প্রকাশ পায় যে, আল্লাহ্‌ সত্যবাদী। এতে যখন আল্লাহ্‌ গৌরব লাভ করেন তখন গুনাহ্‌গার বলে আমাকে দোষী করা হয় কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার মিথ্যাচারণের দ্বারা যদি ঈশ্বরের সত্যনিষ্ঠা উজ্জ্বলতর মহিমায় প্রকাশিত হয়, তাহলে পাপী হিসাবে আমার দণ্ড হবে কেন? কেউ কেউ এভাবে আমাদের বক্তব্যকে বিকৃত করে বলে যে আমরা নাকি বলি, ‘এস, অসৎ কর্ম করি, তাতেই মঙ্গল হবে।’ তারা উপযুক্ত দণ্ড পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ আবার বলতে পারেন, “যদি আমার মিথ্যার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় তবে পাপী হিসেবে আমার বিচার কেন হয়?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমার মিথ্যার মাধ্যমে যদি ঈশ্বরের সত্য প্রকাশ পায় এবং তাঁর গৌরব উপচিয়া পড়ে, তবে আমি এখনও পাপী বলে বিচারিত হচ্ছি কেন?