Romans 4:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন্ অবস্থায় তিনি ধার্মিক গণিত হয়েছিল? খৎনা-করানো অবস্থায়, নাকি খৎনা-না-করানো অবস্থায়? খৎনা-করানো অবস্থায় নয়, কিন্তু খৎনা-না-করানো অবস্থায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোন অবস্থায় তা গণ্য হয়েছিল? তা কি তাঁর সুন্নতের পরে, না আগেই? তা পরে নয়, কিন্তু আগে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন্ অবস্থায় গণিত হইয়াছিল? ছিন্নত্বক্ অবস্থায়, না অচ্ছিন্নত্বক্ অবস্থায়? ছিন্নত্বক্ অবস্থায় নয়, কিন্তু অচ্ছিন্নত্বক্ অবস্থায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু অব্রাহামের কোন অবস্থায়, তাঁর সুন্নত হবার আগে, না পরে? আসলে অসুন্নত অবস্থায়ই তিনি ধার্মিক প্রতিপন্ন হন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং কেমন করে তা গণ্য করা হয়েছিল? ছিন্নত্বক অবস্থায়, না অচ্ছিন্নত্বক অবস্থায়? ছিন্নত্বক অবস্থায় নয়, কিন্তু অচ্ছিন্নত্বক অবস্থায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন্ অবস্থায় গণিত হইয়াছিল? ছিন্নত্বক্ অবস্থায়, না অচ্ছিন্নত্বক্ অবস্থায়? ছিন্নত্বক্ অবস্থায় নয়, কিন্তু অচ্ছিন্নত্বক্ অবস্থায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন্ অবস্থায় ধরা হয়েছিল? সুন্নত করাবার আগে, না পরে? সুন্নত করাবার আগেই ধরা হয়েছিল, পরে নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন্ অবস্থায় ধরা হয়েছিল? খৎনা করাবার আগে, না পরে? খৎনা করাবার আগেই ধরা হয়েছিল, পরে নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা বলি, ‘অব্রাহামের বিশ্বাসই তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হল? তবে কোন অবস্থায় তা গণ্য হল? তাঁর সু্ন্নত সংস্কার গ্রহণের আগে না পরে? সুন্নতের পরে হয়নি, হয়েছিল সু্ন্নতের আগেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অব্রাহামের কোন অবস্থায়, তাঁর সুন্নত হবার আগে, না পরে? আসলে অসুন্নত অবস্থাতেই তিনি ধার্মিক প্রতিপন্ন হন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং কেমন করে তা গণ্য করা হয়েছিল? ত্বকছেদ অবস্থায়, না অত্বকছেদ অবস্থায়? ত্বকছেদ অবস্থায় নয়, কিন্তু অত্বকছেদ অবস্থায়।