Romans 4:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেন খৎনা-করানো লোকদেরও পিতা হন; অর্থাৎ যারা খৎনা-করানো কেবল তাদের নয়, কিন্তু খৎনা-না-করানো অবস্থায় আমাদের পিতা ইব্রাহিমের যে ঈমান ছিল, যারা তাঁর পদচিহ্ন অনুসরণ করে তিনি তাদেরও পিতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইসঙ্গে, তিনি সুন্নতপ্রাপ্তদেরও পিতা, যারা কেবলমাত্র সুন্নতপ্রাপ্ত হয়েছে বলে নয় কিন্তু আমাদের পিতা অব্রাহামের সুন্নত হওয়ার আগে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের পদাঙ্ক অনুসরণ করে চলে বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেন ছিন্নত্বক্‌ লোকদেরও পিতা হন; অর্থাৎ যাহারা ছিন্নত্বক্‌ কেবল তাহাদের নয়, কিন্তু অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় আমাদের পিতা অব্রাহামের যে বিশ্বাস ছিল, যাহারা তাঁহার পদচিহ্ন দিয়া গমন করে, তিনি তাহাদেরও পিতা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা সুন্নত হয়েছে অব্রাহাম তাদেরও পিতা৷ তাদের সুন্নত হওয়ার সুবাদে য়ে তারা অব্রাহামের সন্তান হয়েছে তা নয়৷ কিন্তু সুন্নত হবার পূর্বে অব্রাহামের য়ে বিশ্বাস ছিল, ঐ লোকেরা যদি অব্রাহামের সেই বিশ্বাসের পথ অনুসরণ করে থাকে তবেই তারা অব্রাহামের সন্তান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যেন তিনি ছিন্নত্বক মানুষদেরও পিতা হন; অর্থাৎ যারা ছিন্নত্বক কেবল তাদের নয়, কিন্তু অচ্ছিন্নত্বক অবস্থায় পিতা অব্রাহামের উপর বিশ্বাস রেখে যে নিজ পায়ে চলে, তিনি তাহাদেরও পিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেন ছিন্নত্বক্‌ লোকদেরও পিতা হন; অর্থাৎ যাহারা ছিন্নত্বক্‌ কেবল তাহাদের নয়, কিন্তু অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় আমাদের পিতা অব্রাহামের যে বিশ্বাস ছিল, যাহারা তাঁহার পদচিহ্ন ধরিয়া গমন করে তিনি তাহাদেরও পিতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া, সুন্নত করাবার আগে অব্রাহাম যেভাবে বিশ্বাসের পথে চলতেন, যে সব সুন্নত করানো লোক সেইভাবে চলে অব্রাহাম তাদেরও পিতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া, খৎনা করাবার আগে ইব্রাহিম যেভাবে ঈমানের পথে চলতেন, যে সব খৎনা করানো লোক সেইভাবে চলে ইব্রাহিম তাদেরও পিতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুরূপভাবে সুন্নত সংস্কারপ্রাপ্ত ব্যক্তি, যারা কেবল সুন্নত সংস্কারপ্রাপ্ত ব্যক্তি, যারা কেবল সুন্নত সংস্কারের উপরে নির্ভর করে না, কিন্তু সুন্নতবিহীন অবস্থায় আমাদের আদিপিতা অব্রাহামের যে বিশ্বাস ছিল তারই অনুকরণ করে, অব্রাহাম তাদেরও পিতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সুন্নত হয়েছে অব্রাহাম তাদেরও পিতা৷ তাদের সুন্নত হওয়ার সুবাদে যে তারা অব্রাহামের সন্তান হয়েছে তা নয়৷ কিন্তু সুন্নত হবার পূর্বে অব্রাহামের যে বিশ্বাস ছিল, ঐ লোকরা যদি অব্রাহামের সেই বিশ্বাসের পথ অনুসরণ করে থাকে তবেই তারা অব্রাহামের সন্তান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেন তিনি ত্বকছেদ মানুষদেরও পিতা হন; অর্থাৎ যারা ত্বকছেদ কেবল তাদের নয়, কিন্তু ছিন্নত্বক অবস্থায় পিতা অব্রাহামের উপর বিশ্বাস রেখে যে নিজ পায়ে চলে, তিনি তাহাদেরও পিতা।