Romans 4:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ শরীয়ত দ্বারা নয়, কিন্তু ঈমানের ধার্মিকতা দ্বারা ইব্রাহিম বা তাঁর বংশের কাছে দুনিয়ার উত্তরাধিকারী হবার ওয়াদা করা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম ও তাঁর বংশ প্রতিশ্রুতি লাভ করেছিলেন, যে তিনি জগতের উত্তরাধিকারী হবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বিধানের মাধ্যমে নয় বরং ধার্মিকতার মাধ্যমে আসে যা বিশ্বাস থেকে উৎপন্ন হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ব্যবস্থা দ্বারা নয়, কিন্তু বিশ্বাসের ধার্ম্মিকতা দ্বারা অব্রাহামের বা তাঁহার বংশের প্রতি জগতের দায়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হইয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জগতের উত্তরাধিকারী হবার য়ে প্রতিজ্ঞা ঈশ্বর অব্রাহাম ও তার বংশধরদের কাছে করেছিলেন, তা বিধি-ব্যবস্থার মাধ্যমে আসেনি কিন্তু বিশ্বাসের দ্বারা য়ে ধার্মিকতা লাভ হয় তার মধ্য দিয়েই সেই প্রতিজ্ঞা করা হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আইন কানুনের জন্য যে এই প্রতিজ্ঞা অব্রাহাম এবং তাঁর বংশধরকে করেছিল তা নয়, কিন্তু বিশ্বাসের ধার্মিকতার মাধ্যমে তারা এই পৃথিবীর অধিকারী হবার প্রতিজ্ঞা করা হয়েছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ব্যবস্থা দ্বারা নয়, কিন্তু বিশ্বাসের ধার্মিকতা দ্বারা অব্রাহামের বা তাঁহার বংশের প্রতি জগতের দায়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম ও তাঁর বংশধরদের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে, এই জগৎ অব্রাহামেরই হবে। আইন-কানুন পালন করবার ফলে এই প্রতিজ্ঞা তাঁর কাছে করা হয় নি, কিন্তু তাঁর বিশ্বাসের মধ্য দিয়েই তাঁকে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছিল আর সেইজন্যই সেই প্রতিজ্ঞা করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম ও তাঁর বংশধরদের কাছে আল্লাহ্‌ ওয়াদা করেছিলেন যে, এই দুনিয়া ইব্রাহিমেরই হবে। শরীয়ত পালন করবার ফলে এই ওয়াদা তাঁর কাছে করা হয় নি, কিন্তু তাঁর ঈমানের মধ্য দিয়েই তাঁকে ধার্মিক বলে গ্রহণ করা হয়েছিল আর সেইজন্যই সেই ওয়াদা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগতের উত্তরাধিকার লাভ করার যে প্রতিশ্রুতি অব্রাহাম ও তাঁর বংশধরদের দেওয়া হয়েছিল, তা বিধান নির্ভর নয়, বিশ্বাসলব্ধ ধার্মিকতা সাপেক্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জগতের উত্তরাধিকারী হবার যে প্রতিজ্ঞা ঈশ্বর অব্রাহাম ও তার বংশধরদের কাছে করেছিলেন, তা বিধি-ব্যবস্থার মাধ্যমে আসেনি কিন্তু বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা লাভ হয় তার মধ্য দিয়েই সেই প্রতিজ্ঞা করা হযেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আইন কানুনের জন্য যে এই প্রতিজ্ঞা অব্রাহাম এবং তাঁর বংশধরকে করেছিল তা নয়, কিন্তু বিশ্বাসের ধার্মিকতার মাধ্যমে তারা এই পৃথিবীর অধিকারী হবার প্রতিজ্ঞা করা হয়েছিল।