Romans 4:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যারা শরীয়ত পালন করে, তারাই যদি উত্তরাধিকারী হয়, তবে ঈমানকে নিরর্থক করা হল এবং সেই ওয়াদাকে নিষ্ফল করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যারা বিধান অনুযায়ী জীবনযাপন করে, তারা যদি উত্তরাধিকারী হয় তাহলে বিশ্বাসের কোনো মূল্যই থাকে না এবং সেই প্রতিশ্রুতিও অর্থহীন হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাহারা ব্যবস্থাবলম্বী, তাহারা যদি দায়াধিকারী হয়, তবে বিশ্বাসকে নিরর্থক করা হইল, এবং সেই প্রতিজ্ঞাকে নিষ্ফল করা হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ যদি বিধি-ব্যবস্থায় নির্ভর কেউ জগতের উত্তরাধিকারী হয় তবে বিশ্বাসের কোন অর্থ হয় না এবং সেক্ষেত্রে প্রতিজ্ঞাও মূল্যহীন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যারা আইন কানুন মেনে চলে এবং তারা যদি উত্তরাধিকারী হয় তবে বিশ্বাসকে অকেজো করা হলো এবং সেই প্রতিজ্ঞাকে বন্ধ করা হলো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাহারা ব্যবস্থাবলম্বী, তাহারা যদি দায়াধিকারী হয়, তবে বিশ্বাসকে নিরর্থক করা হইল, এবং সেই প্রতিজ্ঞাকে নিষ্ফল করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুন পালন করেই যদি কেউ জগতের অধিকার পেয়ে যায় তবে তো বিশ্বাস অকেজো হয়ে পড়ে আর ঈশ্বরের সেই প্রতিজ্ঞারও কোন মূল্য থাকে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত পালন করেই যদি কেউ দুনিয়ার অধিকার পেয়ে যায় তবে তো ঈমান অকেজো হয়ে পড়ে আর আল্লাহ্র সেই ওয়াদারও কোন মূল্য থাকে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ বিধান পালনকারীরা যদি উত্তরাধিকারী হয়, তাহলে বিশ্বাস নিরর্থক এবং প্রতিশ্রুতিও নিষ্ফল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যদি বিধি-ব্যবস্থায় নির্ভর কেউ জগতের উত্তরাধিকারী হয় তবে বিশ্বাসের কোন অর্থ হয় না এবং সেক্ষেত্রে প্রতিজ্ঞাও মূল্যহীন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যারা আইন কানুন মেনে চলে এবং তারা যদি উত্তরাধিকারী হয় তবে বিশ্বাসকে অকেজো করা হলো এবং সেই প্রতিজ্ঞাকে বন্ধ করা হলো।